Thursday, January 3rd, 2019
পিরোজপুরে যুবলীগ কর্মীকে কুপিয়ে হত্যা
পিরোজপুর সদর উপজেলার কলাখালী ইউনিয়নের কৈবর্ত্যখালী এলাকায় মোঃ সাকিল আহমেদ আশিষ (৪০) নামে এক যুবলীগ কর্মীকে বৃহস্পতিবার কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। নিহত আশিষ কলাখালী ইউনিয়নের দাউদপুর গ্রামের মৃত মোকছেদ আলী হাওলাদারের পুত্র এবং কৈবর্ত্যখালী এলাকার সাজিদুল ইসলাম জয় হত্যা মামলার আসামী। কলাখালী ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক দিদারুজ্জামান শিমুল বিষয়টি নিশ্চিত করে জানান, বৃহস্পতিবার বিকাল পৌনে চারটার দিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকরা তাকে (সাকিল আহমেদ আশিষকে) মৃত ঘোষনা করেন। ইউপি চেয়ারম্যান জানান, ইউনিয়ন আ.লীগের সম্পাদক মন্ডলীর সদস্য ও ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি মোঃ সাকিল আহমেদ আশিষ বৃহস্পতিবারবিস্তারিত পড়ুন
সুন্দরবন থেকে ১৪০০ ফুট হরিণ ধরা ফাদঁ উদ্ধার
বাগেরহাটের পূর্ব সুন্দরবন থেকে ১৪০০ ফুট হরিণ ধরার ফাদঁ উদ্ধার করেছে বনবিভাগ। বৃহস্পতিবার ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে শরণখোলা রেঞ্জের চরখালী নলবুনিয়া খাল এলাকা থেকে ওই ফাদ উদ্ধার করা হয়। এসময় হরিণ ধরা চোরা শিকারিরা পালিয়ে যেতে সক্ষম হয়। শরণখোলা রেঞ্জ কর্মকর্তা (এসি এফ) মো. জয়নাল আবেদীন জানান, গোপন সংবাদ পেয়ে চরখালী টহল ফাড়ির কর্মকর্তা ফরিদুল হক ও তার বনরক্ষীদের সাথে নিয়ে অভিযান করলে চোরা শিকারীরা বনরক্ষীদের উপস্থিতি টের পেয়ে তাদের ফাঁদ ফেলে গভীর বনে পালিয়ে যায়। এ ব্যাপারে চরখালী টহল ফাড়ির ওসি ফরিদুল হক জানান, চোরা শিকারিদের বাড়ি পাথরঘাটারবিস্তারিত পড়ুন
শরণখোলায় ইউপি চেয়ারম্যান কর্তৃক শিক্ষক লাঞ্চিত
বাগেরহাটের শরণখোলায় ইউপি চেয়ারম্যানের হাতে এক মাদ্রাসার শিক্ষক শারীরিক ভাবে লাঞ্চিত হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার বেলা ১১টার দিকে উপজেলার খোন্তাকাটা ইউনিয়নের মদিনাতুল উলুম দাখিল মাদ্রাসার সম্মুখে। মদিনাতুল উলুম দাখিল মাদ্রাসার সহকারী মৌলভী আলী আহম্মদ গাজী শরণখোলা প্রেসক্লাবে এক লিখিত বক্তব্যে এমন অভিযোগ করেন। অভিযোগে তিনি দাবী করেন বৃহস্পতিবার সকাল ১১টার দিকে তিনি তার কর্মস্থল থেকে বের হয়ে পাশ্ববর্তী একটি বাজারে যাচ্ছিলেন। পথিমধ্যে রাস্তায় সংশ্লিষ্ট ইউনিয়নের চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা মোঃ জাকির হোসেন খান মহিউদ্দিন ও তার সহযোগীরা আলী আহম্মদের গতিরোধ করেন এবং তাকে এলো পাতাড়ি কিল,বিস্তারিত পড়ুন
ইন্দুরকানীতে মন্ত্রীর সামনে হাতাহাতির ঘটনায় ৪ জেপি নেতা বহিস্কার
ইন্দুরকানীতে মন্ত্রীর সামনে হাতাহাতির ঘটনায় ও দলীয় শৃংখলা ভঙ্গের অভিযোগে ৪ জেপি নেতাকে সাময়িক বহিস্কার করেছে জাতীয় পার্টি (জেপি) উপজেলা শাখা। বৃহস্পতিবার উপজেলা জেপির সভাপতি আসাদুল কবির তালুকদার স্বপন স্বাক্ষরিত এক চিঠিতে এ আদেশ দেয়া হয়। বহিস্কৃতরা হলেন জাতীয় পার্টি (জেপি) ইন্দুরকানী উপজেলা শাখা (জেপির) যুগ্ম সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান, মো. মাহামুদ সেলিম, সহ দপ্তর সম্পাদক মো. দেলোয়ার হোসেন মাতুব্বর, শ্রম সম্পাদক মো. মহসিন হাওলাদার মধুকে সাময়িক বরখাস্ত করেন। এবং তাদেরকে ১৫ দিনের মধ্যে কেন স্থায়ী ভাবে বহিস্কার করা হবে না মর্মে জবাব দিতে বলা হয়েছে। জানা যায়, গতবিস্তারিত পড়ুন
সওগাতুল আলম সগীর’র ৪৬ তম শাহাদাৎ বার্ষিকী পালিত
দক্ষিণ বাংলার গৌরব পিরোজপুরের মঠবাড়িয়ার সাবেক গণপরিষদ সদস্য, মুক্তিযুদ্ধের সংগঠক ও মঠবাড়িয়ায় স্বাধীনতা সংগ্রাম পরিষদের আহ্বায়ক শহীদ সওগাতুল আলম সগীরের ৪৬তম মৃত্যু বার্ষিকী বৃহস্পতিবার সকালে পালিত হয়েছে। এ উপলক্ষে মঠবাড়িয়া উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ ও শহীদ সগীর স্মৃতি সংরক্ষণ পরিষদ সকালে তার প্রতিকৃত্বিতে পুষ্প্যমাল্য অর্পণসহ মুক্তিযোদ্ধা সংসদে তার জীবনের ওপর আলোচনা সভা, মিলাদ মাহফিলের আয়োজন করেন। এছাড়া তার নিজ বাড়ি গুলিশাখালী পারিবারিক ভাবে দোয়া ও মিলাদের আয়োজন করেছে। তিনি পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার গুলিসাখালী গ্রামের মৃতঃ রত্তন মিয়ার পুত্র। উল্লেখ্য, ১৯৭৩ সালের ৩ জানুয়ারী সন্ধ্যায় তিনি মঠবাড়িয়া থানা থেকে বের হয়ে বাজারেবিস্তারিত পড়ুন
