প্রধান সূচি

শরণখোলায় ইউপি চেয়ারম্যান কর্তৃক শিক্ষক লাঞ্চিত

বাগেরহাটের শরণখোলায় ইউপি চেয়ারম্যানের হাতে এক মাদ্রাসার শিক্ষক শারীরিক ভাবে লাঞ্চিত হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার বেলা ১১টার দিকে উপজেলার খোন্তাকাটা ইউনিয়নের মদিনাতুল উলুম দাখিল মাদ্রাসার সম্মুখে।

মদিনাতুল উলুম দাখিল মাদ্রাসার সহকারী মৌলভী আলী আহম্মদ গাজী শরণখোলা প্রেসক্লাবে এক লিখিত বক্তব্যে এমন অভিযোগ করেন। অভিযোগে তিনি দাবী করেন বৃহস্পতিবার সকাল ১১টার দিকে তিনি তার কর্মস্থল থেকে বের হয়ে পাশ্ববর্তী একটি বাজারে যাচ্ছিলেন। পথিমধ্যে রাস্তায় সংশ্লিষ্ট ইউনিয়নের চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা মোঃ জাকির হোসেন খান মহিউদ্দিন ও তার সহযোগীরা আলী আহম্মদের গতিরোধ করেন এবং তাকে এলো পাতাড়ি কিল, ঘুষি, লাথি, চর, থাপ্পর মেরে গুরুত্বর আহত করেন এবং ভবিষ্যতে আর তাকে ওই এলাকায় যেন না দেখা যায় বলে শাসিয়ে যান চেয়ারম্যান। পরে স্থানীয়দের সহায়তায় একই দিন দুপুরে শরণখোলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নেন ওই শিক্ষক।

এ ব্যাপারে সংশ্লিষ্ট ওয়ার্ডের ইউপি সদস্য ও মাদ্রাসা ম্যানেজিং কমিটির সভাপতি হাসানুজ্জামান জোমাদ্দার বলেন, বিষয়টি তিনি শুনেছেন। তবে চেয়ারম্যান কর্তৃক প্রকাশ্যে একজন শিক্ষক লাঞ্চিত হওয়ার বিষয়টি অত্যন্ত দুঃখ জনক। এ বিষয়ে শিঘ্রই মাদ্রাসা পরিচালনা পরিষদের সভায় অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য সিদ্ধান্ত নেয়া হবে।
ইউপি চেয়ারম্যান জাকির হোসেন খান মহিউদ্দিন মারধরের বিষয়টি অস্বীকার করে বলেন, একটি বিষয়ে ওই শিক্ষকের বিরুদ্ধে তার নিকট অভিযোগ আসলে তিনি তাকে ডেকে পাঠান। কিন্তু ওই শিক্ষক তার সাথে দেখা না করে তার বিরুদ্ধে অস্লীল মন্তব্য করেন। তাই তাকে একটু সাবধান করে দেয়া হয়েছে মাত্র।

অপরদিকে, উপজেলা নির্বাহী কর্মকর্তা লিংকন বিশ্বাস জানান, শিক্ষক লাঞ্চিত হওয়ার বিষয়টি তার জানা নেই। তবে বিষয়টির খোঁজ খবর নিয়ে দেখবেন।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial