সুন্দরবন থেকে ১৪০০ ফুট হরিণ ধরা ফাদঁ উদ্ধার
বাগেরহাটের পূর্ব সুন্দরবন থেকে ১৪০০ ফুট হরিণ ধরার ফাদঁ উদ্ধার করেছে বনবিভাগ। বৃহস্পতিবার ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে শরণখোলা রেঞ্জের চরখালী নলবুনিয়া খাল এলাকা থেকে ওই ফাদ উদ্ধার করা হয়। এসময় হরিণ ধরা চোরা শিকারিরা পালিয়ে যেতে সক্ষম হয়।
শরণখোলা রেঞ্জ কর্মকর্তা (এসি এফ) মো. জয়নাল আবেদীন জানান, গোপন সংবাদ পেয়ে চরখালী টহল ফাড়ির কর্মকর্তা ফরিদুল হক ও তার বনরক্ষীদের সাথে নিয়ে অভিযান করলে চোরা শিকারীরা বনরক্ষীদের উপস্থিতি টের পেয়ে তাদের ফাঁদ ফেলে গভীর বনে পালিয়ে যায়।
এ ব্যাপারে চরখালী টহল ফাড়ির ওসি ফরিদুল হক জানান, চোরা শিকারিদের বাড়ি পাথরঘাটার চরদুয়ানী এলাকায়। শিকারিদের নাম ঠিকানা জানাযায়নি তবে তাদের বিরুদ্ধে বন আইনে মামলা হবে।
Please follow and like us:
« শরণখোলায় ইউপি চেয়ারম্যান কর্তৃক শিক্ষক লাঞ্চিত (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) পিরোজপুরে যুবলীগ কর্মীকে কুপিয়ে হত্যা »
