সওগাতুল আলম সগীর’র ৪৬ তম শাহাদাৎ বার্ষিকী পালিত
দক্ষিণ বাংলার গৌরব পিরোজপুরের মঠবাড়িয়ার সাবেক গণপরিষদ সদস্য, মুক্তিযুদ্ধের সংগঠক ও মঠবাড়িয়ায় স্বাধীনতা সংগ্রাম পরিষদের আহ্বায়ক শহীদ সওগাতুল আলম সগীরের ৪৬তম মৃত্যু বার্ষিকী বৃহস্পতিবার সকালে পালিত হয়েছে। এ উপলক্ষে মঠবাড়িয়া উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ ও শহীদ সগীর স্মৃতি সংরক্ষণ পরিষদ সকালে তার প্রতিকৃত্বিতে পুষ্প্যমাল্য অর্পণসহ মুক্তিযোদ্ধা সংসদে তার জীবনের ওপর আলোচনা সভা, মিলাদ মাহফিলের আয়োজন করেন। এছাড়া তার নিজ বাড়ি গুলিশাখালী পারিবারিক ভাবে দোয়া ও মিলাদের আয়োজন করেছে। তিনি পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার গুলিসাখালী গ্রামের মৃতঃ রত্তন মিয়ার পুত্র।
উল্লেখ্য, ১৯৭৩ সালের ৩ জানুয়ারী সন্ধ্যায় তিনি মঠবাড়িয়া থানা থেকে বের হয়ে বাজারে আসার পথে হাইস্কুল সড়কের ওপর (বর্তমান মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ের পাশে) ওৎ পেতে থাকা একদল দুষ্কৃতিকারীদের গুলিতে তিনি শহীদ হন। শহীদ সওগাতুল আলম সগীর উপকূলীয় অঞ্চলের গণমানুষের প্রাণ প্রিয় নেতা হিসেবে পরিচিত।
