প্রধান সূচি

মঠবাড়িয়ায় গৃহবধূর লাশ উদ্ধার

মঠবাড়িয়া থানা পুলিশ বৃহস্পতিবার রাতে উপজেলার সাপলেজা থেকে এলিজা বেগম (৩০) নামে দুই সন্তানের জননীর লাশ উদ্ধার করেছে। নিহত এলিজা বেগম উপজেলার দক্ষিন সাপলেজা গ্রামের নির্মান শ্রমিক নুর আলম পহল্লান এর স্ত্রী ও উপজেলার খেতাচিড়ার হাজীগঞ্জ গ্রামের মজিবর মুন্সির মেয়ে।

নিহতের বাবা মজিবর মুন্সি অভিযোগ করে বলেন, পারিবারিক কলহের জের ধরে প্রায়ই আমার মেয়েকে জামাই মারধর করত। এবার আমার মেয়েকে তারা নির্যাতন করে হত্যার পর মুখে বিষ ঢেলে আত্মহত্যা বলে চালাতে চাইছে। খবর পেয়ে আমি মেয়ে বাড়ি ছুটে যাই এবং থানা পুলিশে খবর দেই। আমি এর বিচার চাই।

মঠবাড়িয়া থানার ওসি (তদন্ত) মাজাহারুল আমিন (বিপিএম) জানান, নিহতের পরিবারের অভিযোগে ওই নারীর মরদেহ উদ্ধার করে শুক্রবার সকালে ময়নাতদন্তের জন্য পিরোজপুর জেলা মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদন পেলে যানা যাবে এটি হত্যা না আত্মহত্যা।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial