প্রধান সূচি

মেহেদী সভাপতি ॥ সিদ্দিক সম্পাদক

মঠবাড়িয়ায় শ্রমিক লীগের কমিটি গঠন

মঠবাড়িয়া উপজেলার মিরুখালী ইউনিয়ন শ্রমিকলীগের কমিটি গঠন করা হয়েছে। ইউনিয়ন শ্রমিকলীগ কার্যালয়ে শ্রমিক সম্মেলনের মাধ্যমে বৃহস্পতিবার মেহেদী হাসান মেরিন সভাপতি, জমাদ্দার সিদ্দিক সাধারণ সম্পাদক ও জাকির হাওলাদারকে সাংগঠনিক সম্পাদক করেসহ ৪৫ সদস্যের কমিটি ঘোষণা দেয়া হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রিয় যুবলীগের সহ-সম্পাদক ও পিরোজপুর জেলা আওয়ামী লীগের সদস্য তাজ উদ্দিন আহম্মেদ।

সম্মেলনে প্রধান অতিথি ছাড়াও বক্তব্য রাখেন, উপজেলা শ্রমীক লীগের সভাপতি মুক্তিযোদ্ধা ফরিদ আহম্মেদ, সাধারন সম্পাদক আবুল কালাম আজাদ, আওয়ামী লীগ নেতা আব্দুল হক, যুবলীগ নেতা লাভলু তালুকদার, শ্রমিকলীগ নেতা কবির হোসেন, আমিনুল গাজী প্রমূখ।

Please follow and like us:


« (পূর্ববর্তি সংবাদ)



উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial