প্রধান সূচি

Friday, January 4th, 2019

 

মঠবাড়িয়ায় চিকিৎসা সহায়তা প্রদান

‘ছোট্ট মনুদের জন্য ভালবাসা’ নামক স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে মঠবাড়িয়ায় তৃতীয় শ্রেণির এক শিক্ষার্থীকে চিকিৎসা সহায়তা প্রদান করা হয়। শুক্রবার সকালে হাতভাঙ্গা ওই শিক্ষার্থী নাসরিন আক্তারের মাঝেরপুল গ্রামের বাড়িতে গিয়ে নগদ অর্থ প্রদান করা হয়। আহত শিক্ষার্থী ওই গ্রামের দিনমজুর মুজিবুর রহমান মেয়ে। এ সময় উপস্থিত ছিলেন, সংগঠনের মহাসচিব, রাহাত রেজা, কার্যনির্বাহী সংসদ এর সভাপতি ওলিউল্লাহ হাওলাদার, পৌর শাখার সভাপতি তাপস দেবনাথ, উপজেলা শাখার সহ-সভাপতি রাজিব কুমার সাহা, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, পৌর শাখার সাধারণ সম্পাদক পলাশ বৈরাগী, যুগ্ম সাধারন সম্পাদক সজিব মিত্র, রিপন আহমেদ মুন্না, সাংগঠনিক সম্পাদক এইচ এম বেল্লাল,বিস্তারিত পড়ুন


মেহেদী সভাপতি ॥ সিদ্দিক সম্পাদক

মঠবাড়িয়ায় শ্রমিক লীগের কমিটি গঠন

মঠবাড়িয়া উপজেলার মিরুখালী ইউনিয়ন শ্রমিকলীগের কমিটি গঠন করা হয়েছে। ইউনিয়ন শ্রমিকলীগ কার্যালয়ে শ্রমিক সম্মেলনের মাধ্যমে বৃহস্পতিবার মেহেদী হাসান মেরিন সভাপতি, জমাদ্দার সিদ্দিক সাধারণ সম্পাদক ও জাকির হাওলাদারকে সাংগঠনিক সম্পাদক করেসহ ৪৫ সদস্যের কমিটি ঘোষণা দেয়া হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রিয় যুবলীগের সহ-সম্পাদক ও পিরোজপুর জেলা আওয়ামী লীগের সদস্য তাজ উদ্দিন আহম্মেদ। সম্মেলনে প্রধান অতিথি ছাড়াও বক্তব্য রাখেন, উপজেলা শ্রমীক লীগের সভাপতি মুক্তিযোদ্ধা ফরিদ আহম্মেদ, সাধারন সম্পাদক আবুল কালাম আজাদ, আওয়ামী লীগ নেতা আব্দুল হক, যুবলীগ নেতা লাভলু তালুকদার, শ্রমিকলীগ নেতা কবির হোসেন, আমিনুল গাজী প্রমূখ।


মঠবাড়িয়ায় গৃহবধূর লাশ উদ্ধার

মঠবাড়িয়া থানা পুলিশ বৃহস্পতিবার রাতে উপজেলার সাপলেজা থেকে এলিজা বেগম (৩০) নামে দুই সন্তানের জননীর লাশ উদ্ধার করেছে। নিহত এলিজা বেগম উপজেলার দক্ষিন সাপলেজা গ্রামের নির্মান শ্রমিক নুর আলম পহল্লান এর স্ত্রী ও উপজেলার খেতাচিড়ার হাজীগঞ্জ গ্রামের মজিবর মুন্সির মেয়ে। নিহতের বাবা মজিবর মুন্সি অভিযোগ করে বলেন, পারিবারিক কলহের জের ধরে প্রায়ই আমার মেয়েকে জামাই মারধর করত। এবার আমার মেয়েকে তারা নির্যাতন করে হত্যার পর মুখে বিষ ঢেলে আত্মহত্যা বলে চালাতে চাইছে। খবর পেয়ে আমি মেয়ে বাড়ি ছুটে যাই এবং থানা পুলিশে খবর দেই। আমি এর বিচার চাই। মঠবাড়িয়া থানারবিস্তারিত পড়ুন


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial