ইউনিটি ফর ইউনিভার্স হিউম্যান রাইটস’র নেতৃবৃন্দের পূজা মন্ডপ পরিদর্শন
ইউনিটি ফর ইউনিভার্স হিউম্যান রাইটস অফ বাংলাদেশ ফাউন্ডেশেনের পাইকগাছা উপজেলা কমিটির নেতৃবৃন্দ বুধবার দিনব্যাপী বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেছেন।
পাইকগাছা উপজেলা কেন্দ্রীয় (সরল কালিবাড়ী), পৌরসভা কেন্দ্রীয় পূজা মন্দির (বাতিখালী-হরিতলা), বাজার পূজা মন্দির, শিববাটী পূজা মন্দির, মঠবাটী পূজা মন্দির, পারিশামারী পূজা মন্দির সহ বিভিন্ন পূজা মন্দির পরিদর্শন করেন।
এসময় উপস্থিত ছিলেন, সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী পরিচালক পাইকগাছা-কয়রার সমন্বয়ক মো. নিজাম উদ্দীন, কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ও উপজেলা কমিটির চেয়ারম্যান এডভোকেট শফিকুল ইসলাম কচি, কেন্দ্রীয় কমিটির সদস্য হিরন্ময় রায়, শেখ ফজলুর রহমান, ইদ্রিস আলী মোল্লা, প্রণব কান্তি মন্ডল, সুভাষ রায়, শাহাবুদ্দীন শাহীন, জহুরুল হক, আব্দুল আলী, বিমল সরকার, জি.এ. রশীদ, আরিফুল ইসলাম মিন্টুসহ আরো অনেকে।
Please follow and like us:
« নাজিরপুরে ১১৪ পূজামন্ডপে আর্থিক অনুদান দিয়েছেন মেয়র মালেক (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) অসাম্প্রদায়িক দেশ গঠনের লক্ষে আবারো নৌকায় ভোট দিন … শ.ম. রেজাউল করিম »
