Wednesday, October 17th, 2018
পিরোজপুরে দূর্গা পূজা মন্ডপগুলোতে জেলা পরিষদের ৬ লাখ ৬০ হাজার টাকার অনুদান প্রদান
শারদীয় দুর্গা উৎসব উপলক্ষে পিরোজপুর জেলা পরিষদ থেকে জেলার প্রতিটি পূজা মন্ডপে বিশেষ অনুদান প্রদান করা হয়েছে। এ বছর জেলার ৪৭১টি দূর্গা পূজা মন্ডপ ও জগদ্বাত্রী পূজাসহ জেলার ৭ উপজেলার ৪৯৯টি পূজা মন্ডপে জেলা পরিষদের উদ্যোগে ৬ লাখ ৬০ হাজার টাকার অনুদান দেয়া হয়েছে। পিরোজপুর জেলা পরিষদ সূত্র জানায়, জেলা ও উপজেলা সদরের কেন্দ্রীয় মন্দিরগুলোতে এ বছর ১০ হাজার ও ৫ হাজার টাকা করে অনুদান দেয়া হয়েছে। এছাড়া অন্য মন্দিরগুলোতে এক হাজার টাকা করে অনুদান দেয়া হয়েছে। উপজেলাগুলোতে জেলা পরিষদের নির্বাচিত সদস্যবৃন্দ উপস্থিত থেকে মন্দির কমিটির সভাপতি ও সম্পাদকদের হাতেবিস্তারিত পড়ুন
বেকার, বেকারত্ব ও মধ্যবিত্ত : একটি পর্যালোচনা
গ্রাজুয়েট ছেলে যখন এমপ্লয়মেন্টে এক্সচেঞ্জের দ্বারে, নেতা তখন মজলিশে ব্যস্ত কোনো রেডলাইটের বাসর ঘরে। “স্যার প্লিজ আপনি এই এক … শুধু একটা সুযোগ দিন দেখবেন আমি সব পারি …. মেথর পিওন যা বলবেন”… এই বলে গ্রাজুয়েট থমকালো আজ কিন্তু তাঁর ‘গ্রাজুয়েট অহম’ তাঁকে আটকাতে ভুলে গেল। শিক্ষার ইজ্জত নিলাম হওয়া যে দেশের আদর্শ, সেই দেশ তোমার আমার বেকারত্ব’র বে অফ বেঙ্গল। বেকারত্ব একটি জীবন্ত অভিশাপ। সে বিষয়ে কোনো সন্দেহ নেই। এখন প্রশ্ন এখানে যে, কোনটাকে বেকারত্ব বলি? লেখাপড়া শেষ করে ভবঘুরে হয়ে ঘুরে বেড়ানো, নাকি একজন কর্মক্ষম ব্যক্তি প্রচলিত মজুরিতেবিস্তারিত পড়ুন
ইন্দুরকানীতে মা ইলিশ রক্ষা কার্যক্রম উপলক্ষে প্রীতি ফুটবল প্রতিযোগিতা
ইন্দুরকানীতে মা ইলিশ রক্ষা কার্যক্রম উপলক্ষে প্রীতি ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে উপজেলা পরিষদ মাঠে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ইউএসএইডের (টঝঅওউ) অর্থায়নে ও ওয়াল্ডফিস, ইকোফিস বাংলাদেশ প্রকল্প ও মৎস্য অধিদপ্তরের যৌথ আয়োজনে মৎস্যজীবীদের অংশগ্রহনে এ প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। খেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজিব আহমেদ। এসময় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আসাদুল্লাহ শেখ, পত্তাশী ইউপি চেয়ারম্যান মো. মোয়াজ্জেম হোসেন হাওলাদার, ইকোফিস প্রকল্পের রিসার্স এসোসিয়েট সানজিদা হক প্রমুখ। ম্যাচটি ২-২ গোলে ড্র হয়। পরে উভয় দলের খেলোয়ারদের মেডেল ও পুরষ্কার প্রদান হয়।
শরণখোলায় পূজা মন্ডপ পরিদর্শনে বদিউজ্জামান সোহাগ
বাগেরহাট-৪ (শরণখোলা-মোড়েলগঞ্জ) আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সভাপতি এইচএম বদিউজ্জামান সোহাগ বুধবার দুপুরে শরণখোলা উপজেলার বিভিন্ন দুর্গা পূজামন্ডপ পরিদর্শণ করেছেন। উপজেলা সদর রায়েন্দা কেন্দীয় কালি মন্দির পূজা মন্ডপ পরিদর্শকালে উপস্থিত পূজারীদের উদ্দ্যেশ্যে বদিউজ্জামান সোহাগ বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এখানে সকল ধর্মের মানুষ একে অপরের সাথে ধর্মীয়সহ সব ধরণের উৎসবে সামিল হয়ে আনন্দ ভাগাভাগী করে নেয়। জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আছে বলে আজ সারা দেশে নির্বিঘেœ দুর্গা উৎসব পালিত হচ্ছে। তিনি আরো বলেন, আগামী জাতীয় সংসদ নিবার্চনে আওয়ামী লীগ যাতে আবার ক্ষমতায়বিস্তারিত পড়ুন
কচুয়ায় জনসভায় শেখ সারহান নাসের তন্ময়
দেশের উন্নয়ন ও শান্তির জন্য আবারো নৌকায় ভোট দিন
বঙ্গবন্ধু পরিবারের তরুন সদস্য ও শেখ হেলাল উদ্দিন এমপির পুত্র শেখ সারহান নাসের তন্ময় বলেছেন, দেশের উন্নয়ন ও শান্তির জন্য আবারো নৌকায় ভোট দিন। সকলকে ঐক্যবদ্ধ হয়ে নৌকার জন্য কাজ করতে হবে। তিনি বিএনপি জামায়াতকে উদ্দেশ্য করে বলেন, বিএনপি জামায়াত দেশকে আবারো অস্থিতিশীল করতে নতুন করে ষড়যন্ত্রে নেমেছে। একের পর চক্রান্ত করছে। বুধবার বিকালে কচুয়া উপজেলার সাইনবোর্ড বাজারের জিরো পয়েন্টে উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আয়োজনে এক জনসভায় সম্মানিত অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও উপজেলা চেয়ারম্যান এস.এম. মাহফুজুর রহমানের সভাপতিত্বে জনসভায় প্রধান অতিথিবিস্তারিত পড়ুন
অসাম্প্রদায়িক দেশ গঠনের লক্ষে আবারো নৌকায় ভোট দিন … শ.ম. রেজাউল করিম
অসাম্প্রদায়িক, সন্ত্রাস মুক্ত ও সুখী সমৃদ্ধশালী দেশ গঠনের জন্য আবারো নৌকায় ভোট দেওয়ার আহবান জানালেন আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক পিরোজপুর-১ আসনের আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী এডভোকেট শ.ম. রেজাউল করিম। বুধবার স্বরূপকাঠী উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ মাঠে দূর্গাপূজা উপলক্ষে হিন্দু ধর্মাবলম্বীদের সাথে এক মতবিনিময় সভায় তিনি এ আহবান জানান। মত বিনিময় সভায় সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী শ. ম. রেজাউল করীম বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় গেলে দেশের উন্নয়ন হয়। মানুষকে বোঝাতে হবে, জাতির জনকের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে উন্নয়নের মহাসড়কে তুলেছেন। উন্নয়নের এ ধারা অব্যাহত রাখতে শেখ হাসিনাকে আবারও রাষ্ট্র ক্ষমতায়বিস্তারিত পড়ুন
ইউনিটি ফর ইউনিভার্স হিউম্যান রাইটস’র নেতৃবৃন্দের পূজা মন্ডপ পরিদর্শন
ইউনিটি ফর ইউনিভার্স হিউম্যান রাইটস অফ বাংলাদেশ ফাউন্ডেশেনের পাইকগাছা উপজেলা কমিটির নেতৃবৃন্দ বুধবার দিনব্যাপী বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেছেন। পাইকগাছা উপজেলা কেন্দ্রীয় (সরল কালিবাড়ী), পৌরসভা কেন্দ্রীয় পূজা মন্দির (বাতিখালী-হরিতলা), বাজার পূজা মন্দির, শিববাটী পূজা মন্দির, মঠবাটী পূজা মন্দির, পারিশামারী পূজা মন্দির সহ বিভিন্ন পূজা মন্দির পরিদর্শন করেন। এসময় উপস্থিত ছিলেন, সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী পরিচালক পাইকগাছা-কয়রার সমন্বয়ক মো. নিজাম উদ্দীন, কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ও উপজেলা কমিটির চেয়ারম্যান এডভোকেট শফিকুল ইসলাম কচি, কেন্দ্রীয় কমিটির সদস্য হিরন্ময় রায়, শেখ ফজলুর রহমান, ইদ্রিস আলী মোল্লা, প্রণব কান্তি মন্ডল, সুভাষ রায়, শাহাবুদ্দীন শাহীন, জহুরুলবিস্তারিত পড়ুন
নাজিরপুরে ১১৪ পূজামন্ডপে আর্থিক অনুদান দিয়েছেন মেয়র মালেক
পিরোজপুরের নাজিরপুর উপজেলার ১১৪টি দুর্গাপূজা মন্ডপে ব্যক্তিগত তহবিল থেকে অনুদানের টাকা বিতরণ করেছেন পিরোজপুর-১ (সদর-নাজিরপুর-স্বরূপকাঠী) আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী পিরোজপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও পৌর মেয়র হাবিবুর রহমান মালেক। বুধবার সকালে উপজেলা আওয়ামী লীগের আয়োজনে দলীয় কার্যালয়ে দুর্গাপূজা উপলক্ষে পূজারীদের সাথে অনুষ্ঠিত মতবিনিময় সভা শেষে তিনি প্রতিটি পূজামন্ডপের জন্য নগদ ১ হাজার টাকা করে অনুদান দেন। মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে মেয়র হাবিবুর রহমান মালেক বলেন, অসাম্প্রদায়িক রাজনীতিতে নৌকার কোন বিকল্প নেই। একমাত্র আওয়ামী লীগের আমলেই এ দেশের হিন্দুরা মহা আনন্দে তাদের ধর্মীয় অনুষ্ঠান পালন করতে পারেন।বিস্তারিত পড়ুন
পিরোজপুর এনটিভি প্রতিনিধির ফেসবুক আইডি হ্যাকড
পিরোজপুরের এনটিভি প্রতিনিধি রশিদ আল মুনান সুজনের ফেসবুক আইডি হ্যাকড হয়েছে। গত ১২ অক্টোবর দুপুরের দিকে আইডিটি হ্যাকড হয়। সুজন জানান, জধংযরফ অষ গঁহধহ নামের ওই আইডিটি দীর্ঘদিন ধরে খোলা হয়নি। ১২ অক্টোবর দুপুরে তার এক আত্মীয় জানান, তার (সুজনের) ওই আইডি থেকে অশালীন ছবি পোষ্ট করা হয়েছে। তিনি ওই দিন বিকেলেই বিষয়টি পিরোজপুর থানায় মৌখিকভাবে অবহিত করেন এবং বিভিন্ন পন্থায় আইডিটি উদ্ধারের প্রচেষ্টা চালান। বুধবার সকাল পর্যন্ত বিভিন্ন প্রচেষ্টার পরও আইডিটি উদ্ধার করতে না পেরে বিকেলে তিনি পিরোজপুর সদর থানায় একটি সাধারন ডায়রী করেন, যার নম্বর-৭২৩। এ ব্যাপারে সুজনেরবিস্তারিত পড়ুন
বাগেরহাটে দুর্গাপূজা উপলক্ষে অনুদান বিতরণ
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বাগেরহাট পৌরসভা, সদর ও কচুয়া উপজেলার সকল পূজা মন্ডপের সনাতন ধর্মাবলম্বীদের মাঝে অনুদান বিতরণ ও শুভেচ্ছা বিনিময় করা হয়েছে। বুধবার দুপুরে বাগেরহাট পৌরসভার হল রুমে বাগেরহাট জেলা আওয়ামী লীগের সভাপতি ও বাগেরহাট-৪ আসনের এমপি আলহাজ¦ ডা. মোজাম্মেল হোসেনের সভাপতিত্বে এ অনুদান বিতরণ করা হয়। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ভ্রাত্যুষ পুত্র শেখ হেলাল উদ্দিন এমপির পক্ষে তার ছেলে শেখ সারহান নাসের তন্ময় এ অনুদানের চেক বিতরণ করেন। এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বাগেরহাট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান শেখ কামরুজ্জামান টুকু, বাগেরহাটবিস্তারিত পড়ুন
