প্রধান সূচি

শরণখোলায় পূজা মন্ডপ পরিদর্শনে বদিউজ্জামান সোহাগ

বাগেরহাট-৪ (শরণখোলা-মোড়েলগঞ্জ) আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সভাপতি এইচএম বদিউজ্জামান সোহাগ বুধবার দুপুরে শরণখোলা উপজেলার বিভিন্ন দুর্গা পূজামন্ডপ পরিদর্শণ করেছেন।

উপজেলা সদর রায়েন্দা কেন্দীয় কালি মন্দির পূজা মন্ডপ পরিদর্শকালে উপস্থিত পূজারীদের উদ্দ্যেশ্যে বদিউজ্জামান সোহাগ বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এখানে সকল ধর্মের মানুষ একে অপরের সাথে ধর্মীয়সহ সব ধরণের উৎসবে সামিল হয়ে আনন্দ ভাগাভাগী করে নেয়। জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আছে বলে আজ সারা দেশে নির্বিঘেœ দুর্গা উৎসব পালিত হচ্ছে।

তিনি আরো বলেন, আগামী জাতীয় সংসদ নিবার্চনে আওয়ামী লীগ যাতে আবার ক্ষমতায় আসতে না পারে সেজন্য দেশ বিরোধীরা এক হয়েছে। তারা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারাবাহিকতাকে নষ্যাৎ করতে গভীর চক্রান্ত চালিয়ে যাচ্ছে। ওইসব ষড়যন্ত্রকারীরা যাতে সফল হতে না পারে সেজন্য সকল বিভেদ ভুলে জাতি-ধর্ম নির্বিশেষে সকলকে নৌকার পক্ষ্যে ঐক্যবদ্ধ হতে হবে।

পূজা মন্ডপ পরিদর্শনকালে শরণখোলা উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. কামাল উদ্দিন আকন, মোড়েলগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এমদাদুল হক, শরণখোলা উপজেলা ভাইস চেয়ারম্যান হাসানুজ্জামান পারভেজ, ইউপি চেয়ারম্যান মো. মোজাম্মেল হোসেন, জাকির হোসেন খান মহিউদ্দিন, আওয়ামী লীগ নেতা গোলাম মোস্তফা মধু, জালাল আহমেদ রুমী, আজমল হোসেন মুক্তা, হাসান মীর, সাইফুল ইসলামসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial