কচুয়ায় জনসভায় শেখ সারহান নাসের তন্ময়
দেশের উন্নয়ন ও শান্তির জন্য আবারো নৌকায় ভোট দিন
বঙ্গবন্ধু পরিবারের তরুন সদস্য ও শেখ হেলাল উদ্দিন এমপির পুত্র শেখ সারহান নাসের তন্ময় বলেছেন, দেশের উন্নয়ন ও শান্তির জন্য আবারো নৌকায় ভোট দিন। সকলকে ঐক্যবদ্ধ হয়ে নৌকার জন্য কাজ করতে হবে।
তিনি বিএনপি জামায়াতকে উদ্দেশ্য করে বলেন, বিএনপি জামায়াত দেশকে আবারো অস্থিতিশীল করতে নতুন করে ষড়যন্ত্রে নেমেছে। একের পর চক্রান্ত করছে।
বুধবার বিকালে কচুয়া উপজেলার সাইনবোর্ড বাজারের জিরো পয়েন্টে উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আয়োজনে এক জনসভায় সম্মানিত অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও উপজেলা চেয়ারম্যান এস.এম. মাহফুজুর রহমানের সভাপতিত্বে জনসভায় প্রধান অতিথি ছিলেন, জেলা আওয়ামী লীগের সভাপতি ডা. মোজাম্মেল হোসেন এমপি।
বিশেষ অতিথি ছিলেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এডভোকেট মীর শওকাত আলী বাদশা এমপি, জেলা আওয়ামী লীগের উপদেষ্ঠা ফরিদা আক্তার বানু লুসি।
উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শিকদার কামরুল হাসান কচির সঞ্চালনায় জনসভায় আরও বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান হাজরা ওবায়দুর রেজা সেলিম, নাজমা সরোয়ার, মুক্তিযোদ্ধা হাজরা জাহিদুল ইসলাম মন্নু, শিকদার হাবিবুর রহমান, উপজেলা যুবলীগের আহবায়ক শেখ মনিরুজ্জামান ঝুমুর, শ্রমিক লীগের আহবায়ক খান সহিদুল ইসলাম, সেচ্ছাসেবক লীগের আহবায়ক শেখ সাজ্জাদ হোসেন সুমন, তাঁতী লীগের আহবায়ক শেখ সিরাজুল ইসলাম, ছাত্রলীগের যুগ্ম আহবায়ক কাজী মাজেদুল হক নোমান প্রমুখ।
