প্রধান সূচি

অসাম্প্রদায়িক দেশ গঠনের লক্ষে আবারো নৌকায় ভোট দিন … শ.ম. রেজাউল করিম

অসাম্প্রদায়িক, সন্ত্রাস মুক্ত ও সুখী সমৃদ্ধশালী দেশ গঠনের জন্য আবারো নৌকায় ভোট দেওয়ার আহবান জানালেন আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক পিরোজপুর-১ আসনের আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী এডভোকেট শ.ম. রেজাউল করিম।

বুধবার স্বরূপকাঠী উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ মাঠে দূর্গাপূজা উপলক্ষে হিন্দু ধর্মাবলম্বীদের সাথে এক মতবিনিময় সভায় তিনি এ আহবান জানান।

মত বিনিময় সভায় সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী শ. ম. রেজাউল করীম বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় গেলে দেশের উন্নয়ন হয়। মানুষকে বোঝাতে হবে, জাতির জনকের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে উন্নয়নের মহাসড়কে তুলেছেন। উন্নয়নের এ ধারা অব্যাহত রাখতে শেখ হাসিনাকে আবারও রাষ্ট্র ক্ষমতায় আনতে হবে। তাই আগামী নির্বাচনে নৌকায় ভোট দিয়ে আওয়ামী লীগকে পুনরায় রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আনতে হবে। এ সময় তিনি শেখ হাসিনাকে সৃষ্টিকর্তা যেন সুস্থ রাখেন এজন্য সকলকে প্রার্থনা করার আহ্বান জানান।

উপজেলা পূজা পরিষদের সাবেক সম্পাদক উত্তম কুমার মিস্ত্রির সভাপতিত্বে বক্তব্য রাখেন, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো. জাহীদ হোসেন, হিন্দু কল্যাণ ট্রাষ্টের ট্রাষ্টি বিপুল বিহারী হালদার, সাবেক উপজেলা চেয়ারম্যান এস এম মুইদুল ইসলাম, নাজিরপুরের সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার শেখ আব্দুল লতিফ, কেন্দ্রীয় কৃষকলীগের সদস্য মো. আতিয়ার রহমান চৌধুরী নান্নু, আওয়ামী লীগ নেতা অধ্যক্ষ মো. বেলায়েত হোসেন, কাজী সাইফুদ্দিন তৈমুর, নাজিরপুর উপজেলা শিক্ষক সমিতির সভাপতি সুখরঞ্জন বেপারী।

সভা শেষে উপজেলার সকল পূজা মন্ডপের জন্য তার ব্যক্তিগত তহবিল থেকে অনুদান প্রদান করেন।

এদিন তিনি দিনভর উপজেলার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial