Wednesday, October 17th, 2018
কাউখালীতে অটিষ্টিক বুদ্ধি প্রতিবন্ধি বিদ্যালয়ের উদ্বোধন
সারা দেশের ন্যায় সমাজের প্রতিটি প্রতিবন্ধির জীবনে শিক্ষা ব্যবস্থা নিশ্চিত করার লক্ষ্যে কাউখালীতে বুধবার অটিষ্টিক বুদ্ধি প্রতিবন্ধি বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি নুর এ আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলে উপজেলা চেয়ারম্যান এস. এম আহসান কবীর। বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান কামরুজ্জামান মিঠু, শিক্ষানুরাগী আব্দল লতিফ খসরু, বিদ্যালয়ের প্রধান শিক্ষক জিয়াউর রহমান প্রমূখ। উল্লেখ্য, সমাজের অবহেলিত অটিজম ও বুদ্ধি প্রতিবন্ধিদের জন্য উপজেলার চিরাপাড়ায় ২০১৬ গড়ে তোলা হয়েছে অটিষ্টিক ও বুদ্ধি প্রতিবন্ধি বিদ্যালয়। প্রথমে হাতে গোনা কয়েকজন শিক্ষার্থী নিয়ে যাত্রা শুরু হলেও মাত্র দুই বছরেরবিস্তারিত পড়ুন
ইন্দুরকানীতে পূজা মন্দিরে জেলা পরিষদের অনুদান প্রদান
পিরোজপুরের ইন্দুরকানীতে শারদীয় দুর্গা উৎসব উপলক্ষে পিরোজপুর জেলা পরিষদ থেকে পূজা মন্ডপ বিশেষ অনুদান প্রদান করা হয়েছে। বুধবার উপজেলার ইন্দুরকানী বাজারে কেন্দ্রীয় হরিসভা প্রাঙ্গনে উপজেলার ২৬টি পূজা মন্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকের হাতে এ অনুদান তুলে দেয়া হয়। জেলা পরিষদের সদস্য আবুল কালাম আজাদ ইমরান উপস্থিত থেকে এ অনুদানের অর্থ প্রদান করেন। এসময় উপস্থিত ছিলেন, ইন্দুরকানী কেন্দ্রীয় হরিসভার সভাপতি দুলাল চন্দ্র বৈদ্য, ডা. নিত্যানন্দ হালদার, রনজিৎ সাহা, ডা. গৌতম চন্দ্র দাস, দীপক কুমার মিস্ত্রী প্রমুখ।
ভান্ডারিয়ায় জিংক সমৃদ্ধ ধান চাষে কৃষকদের প্রশিক্ষণ
ভান্ডারিয়ায় বুধবার সকালে বেসরকারি সংস্থা স্বদেশ উন্নয়ন কেন্দ্র (সুখ) এর উদ্যোগে উপজেলার ইকড়ি ইউনিয়নের দক্ষিণ বোথলা এসডিএফ এর হলরুমে জিংক সমৃদ্ধ ধান চাষের উপকারিতা, বৈশিষ্ট সম্পর্কে স্থানীয় কৃষকদের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। প্রশিক্ষণে জিংক সমৃদ্ধ ব্রি-৭২ প্রজাতির ধান চাষ পদ্ধতি, এর গুনাগুন সম্পর্কে উপস্থিত কৃষকদের প্রশিক্ষণ প্রদান করেন উপজেলা কৃষি কমৃকর্তা আব্দুল্লাহ আল মামুন। এসময় কৃষি কর্মকর্তা কৃষকদের এই প্রজাতির ধান চাষের উপকারিতা সম্পর্কে আরো বলেন, দেশি প্রজাতির ধান চাষে সার, বীজ, কীটনাশকসহ আনুসাঙ্গিক খরচ বেশী অথচ ফলন কম হয়। আর এ প্রজাতির ধান চাষে খরচ কম, ফলনও দ্বিগুন।বিস্তারিত পড়ুন
ফকিরহাটে পরিবার পরিকল্পনার চাহিদা নিরুপন কর্মশালা অনুষ্ঠিত
বাগেরহাটের ফকিরহাটে পরিবার পরিকল্পনার উপজেলা পর্যায়ের চাহিদা নিরুপন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বেসরকারী উন্নয়ন সংস্থা সুশীলনের আয়োজনে বুধবার সকালে ফকিরহাট উপজেলা পরিষদের অফিসার্স ক্লাবের হল রুমে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। ফকিরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসাঃ শাহানাজ পারভিনের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, স্বশাসিত ইউনিয়ন পরিষদ অ্যাডভোকেসি গ্রুপ বাংলাদেশের সভাপতি বেতাগা ইউপি চেয়ারম্যান স্বপন দাস, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা দিলদার হোসেন, মেডিকেল অফিসার মো. শাহরিয়ার শামিম, সুশিলনের প্রকল্প সম্বন্নয়কারী সুদিপ মন্ডল, কমিউনিকেশন ও প্রোগ্রাম অফিসার মুজাহিদুল ইসলাম, সোবহান আলী প্রমুখ। বক্তারা, বিভিন্ন ইউনিয়ন স্বাস্থ সেবা কেন্দ্র অবকাঠানোগত, প্রয়োজনীয় উপকরণ, লোকবলবিস্তারিত পড়ুন
মঠবাড়িয়ায় সরকারের সাফল্য অর্জন ও উন্নয়ন ভাবনা বিষয়ে আলোচনা সভা
পিরোজপুর জেলা তথ্য অফিসের আয়োজনে ‘সরকারের সাফল্য অর্জন ও উন্নয়ন ভাবনা’ বিষয়ে প্যাকেজ প্রোগ্রামের আওতায় বুধবার মঠবাড়িয়া উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন। সভাপতিত্ব করেন মঠবড়িয়া উপজলা নির্বাহী কর্মকর্তা জি এম সরফরাজ। প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ড তুলে ধরেন। সভায় স্বাগত বক্তব্য রাখেন জেলা তথ্য অফিসার মহসীন হোসেন তালুকদার। সভায় জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক, সরকারি কর্মকর্তাসহ বিভিন্ন পেশাজীবী উপস্থিত ছিলেন।
স্বরূপকাঠীতে ইউএনও’র অফিসিয়াল নাম্বার ক্লোন করে চাঁদা দাবী
স্বরূপকাঠী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু সাঈদ এর মোবাইল ফোন নাম্বার ক্লোন করে জনপ্রতিনিধিসহ ইউপি সচিবদের কাছে চাঁদা দাবী করছে একটি চক্র। বুধবার সকাল থেকে ওই চক্রটি নির্বাহী কর্মকর্তার অফিসিয়াল নম্বর ক্লোন করে উপজেলার কয়েকজন ইউপি চেয়ারম্যানসহ ইউপি সচিবদের কাছে চাঁদা দাবী করে। পরে ওই সব জনপ্রতিনিধিসহ ইউপি সচিবরা বিষয়টি সরাসরি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবগত করলে উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সাঈদ সবাইকে সতর্ক থাকার জন্য অনুরোধ করেন। বিভিন্ন জায়গা থেকে ফোন পাওয়ার পর ওই দিন সকালেই বিষয়টির ব্যাপারে তিনি সাংবাদিকদের জানান। ইউএনও আবু সাঈদ বলেন, বুধবার সকাল থেকে জালিয়াত চক্ররাবিস্তারিত পড়ুন
পিরোজপুরের পূজা মন্ডপ ঘুরে দেখলেন বরিশালের ডিআইজি
বরিশাল রেঞ্জের ডিআইজি মো. শফিকুল ইসলাম দূর্গাপূজা উপলক্ষে মঙ্গলবার পিরোজপুর জেলার বিভিন্ন উপজেলার দূর্গা পূজার মন্ডপ পরিদর্শন করেছেন। এসময় বাংলাদেশ আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক এডভোকেট শ ম রেজাউল করীম, পিরোজপুর পুলিশ সুপার মোহাম্মদ সালাম কবির, বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ইস্হাক আলী খান পান্না উপস্থিত ছিলেন। ডিআইজি মো. শফিকুল ইসলাম পূজা মন্ডপ পরিদর্শনকালে উপস্থিত পূজারী ও দর্শনার্থীদের সকলের উদ্যেশ্যে বলেন, দূর্গাপূজার এ উৎসব শুধু একটি ধর্মের জন্য নয়। এ উৎসব সবার। আমরা যেমন ঈদ উৎসব পালন করে থাকি, তেমনি পূজাও একটি ধর্মীয় উৎসব। আমাদের দেশ একটি স্বাধীন দেশ। এখানেবিস্তারিত পড়ুন
অপহরণের ১০ দিন পর মুক্তিপন দিয়ে ছাড়া পেল ২ জেলে
সুন্দরবনে বনদস্যু ‘ছত্তার ভাই’ বাহিনীর হাতে জিম্মি শরণখোলার ২ জেলে ৮০ হাজার টাকা মুক্তিপন দিয়ে ১০দিন পরে মুক্তি পেয়েছে। মঙ্গবার রাত ৮টার দিকে তারা এরাকায় ফিরে আসে। ফিরে আসা জেলেরা জানান, তাদেরকে মোংলা উপজেলার খেয়াঘাট এলাকায় ছেড়ে দেয়। গত ৬ অক্টোবর মাছ ধরে ফেরার সময় পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের শিয়ালা নামক এলাকা থেকে বনদস্যু ‘ছত্তার ভাই’ বাহিনী তাদেরকে অপহরণ করে নিয়ে যায়। অপহৃতরা হলেন, শরণখোলা উপজেলার ধানসাগর ইউনিয়নের পশ্চিম রাজাপুর গ্রামের হারুন বয়াতির ছেলে মিজান বয়াতী (২৫) এবং একই গ্রামের লুৎফর তালুকদারের ছেলে সুজন তালুকদার (২০)।
