ইন্দুরকানীতে পূজা মন্দিরে জেলা পরিষদের অনুদান প্রদান
পিরোজপুরের ইন্দুরকানীতে শারদীয় দুর্গা উৎসব উপলক্ষে পিরোজপুর জেলা পরিষদ থেকে পূজা মন্ডপ বিশেষ অনুদান প্রদান করা হয়েছে। বুধবার উপজেলার ইন্দুরকানী বাজারে কেন্দ্রীয় হরিসভা প্রাঙ্গনে উপজেলার ২৬টি পূজা মন্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকের হাতে এ অনুদান তুলে দেয়া হয়।
জেলা পরিষদের সদস্য আবুল কালাম আজাদ ইমরান উপস্থিত থেকে এ অনুদানের অর্থ প্রদান করেন। এসময় উপস্থিত ছিলেন, ইন্দুরকানী কেন্দ্রীয় হরিসভার সভাপতি দুলাল চন্দ্র বৈদ্য, ডা. নিত্যানন্দ হালদার, রনজিৎ সাহা, ডা. গৌতম চন্দ্র দাস, দীপক কুমার মিস্ত্রী প্রমুখ।
Please follow and like us:
« ভান্ডারিয়ায় জিংক সমৃদ্ধ ধান চাষে কৃষকদের প্রশিক্ষণ (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) কাউখালীতে অটিষ্টিক বুদ্ধি প্রতিবন্ধি বিদ্যালয়ের উদ্বোধন »
