প্রধান সূচি

নাজিরপুরে ১১৪ পূজামন্ডপে আর্থিক অনুদান দিয়েছেন মেয়র মালেক

পিরোজপুরের নাজিরপুর উপজেলার ১১৪টি দুর্গাপূজা মন্ডপে ব্যক্তিগত তহবিল থেকে অনুদানের টাকা বিতরণ করেছেন পিরোজপুর-১ (সদর-নাজিরপুর-স্বরূপকাঠী) আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী পিরোজপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও পৌর মেয়র হাবিবুর রহমান মালেক।

বুধবার সকালে উপজেলা আওয়ামী লীগের আয়োজনে দলীয় কার্যালয়ে দুর্গাপূজা উপলক্ষে পূজারীদের সাথে অনুষ্ঠিত মতবিনিময় সভা শেষে তিনি প্রতিটি পূজামন্ডপের জন্য নগদ ১ হাজার টাকা করে অনুদান দেন।

মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে মেয়র হাবিবুর রহমান মালেক বলেন, অসাম্প্রদায়িক রাজনীতিতে নৌকার কোন বিকল্প নেই। একমাত্র আওয়ামী লীগের আমলেই এ দেশের হিন্দুরা মহা আনন্দে তাদের ধর্মীয় অনুষ্ঠান পালন করতে পারেন।

তিনি বলেন, দেশ আজ উন্নয়নের মহাসড়কে। আর এ উন্নয়নের ধারা অব্যাহত রাখতে এবং শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কার প্রার্থীকে ভোট দিতে হবে।

তিনি আরো বলেন, বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতির পিতার স্বপ্ন শোষণমুক্ত, অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে নিরলসভাবে কাজ করছেন। আজ আপনারা নির্বিঘেœ ধর্মীয় কাজকর্ম করতে পারছেন। সব ধর্মের মানুষকে নিয়ে উৎসব করতে পারছেন, তা কেবল বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃঢ় পদক্ষেপের কারণেই সম্ভব হচ্ছে।

হাবিবুর রহমান মালেক বলেন, শেখ হাসিনা ক্ষমতায় আছেন বলে আজ দারিদ্রতা দূর হয়েছে। ভিক্ষুক খুঁজে পাওয়া যায় না বললেই চলে। মানুষ শান্তিতে ঘুমাতে পারছে। দেশে বিত্তশালী লোকের সংখ্যা বেড়েছে। শেখ হাসিনা আজ দেশকে উন্নয়নের মহাসড়কে দাঁড় করিয়েছেন। উন্নয়নের যে কর্মযজ্ঞ চলমান তা অব্যাহত রাখতে শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় আনতে হবে। তিনি আরো বলেন, মনোনয়ন সবাই চাওয়ার অধিকার রাখেন। শেখ হাসিনা কোনো দুর্নীতিবাজকে মনোনয়ন না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। দুর্নীতিগ্রস্থদের বাদে যাকেই মনোনয়ন দেওয়া হোক, আমরা সম্মিলিতভাবে কাজ করে নৌকাকে বিজয়ী করে শেখ হাসিনাকে পুনরায় রাষ্ট্র ক্ষমতায় বসাবো।

উপজেলা পুজা উদযাপন পরিষদের সহ-সভাপতি সুনিল রঞ্জন হালদারের সভাপতিত্বে এবং উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক নির্ঝন কান্তি বিশ্বাসের সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, পিরোজপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট হাকিম হাওলাদার, বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ইসহাক আলী খান পান্না, সহ-সভাপতি শাহজাহান খান তালুকদার, সাংগঠনিক সম্পাদক জিয়াউল আহসান গাজী, সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সরদার মতিউর রহমান, জেলা ছাত্রলীগের সভাপতি জাহিদুল ইসলাম খান টিটু, জেলা হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক মাষ্টার গৌতম চন্দ্র সাহা, জেলা পুজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বাবুল চন্দ্র হালদার, নাজিরপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোশারেফ হোসেন খান, নাজিরপুর উপজেলা যুবলীগের সভাপতি এম খোকন কাজী প্রমূখ।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial