প্রধান সূচি

জেলা তথ্য অফিসের উদ্যোগে মহিলা সমাবেশ অনুষ্ঠিত

পিরোজপুর জেলা তথ্য অফিসের উদ্যোগে শনিবার সকাল ১০টায় পিরোজপুর সদর উপজেলার পূর্ব দূর্গাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে “গ্রামীণ জনগোষ্ঠীর উন্নয়নে প্রচার কার্যক্রম শক্তিশালীকরণ” প্রকল্পের আওতায় এক মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

জেলা তথ্য অফিসার মহসীন হোসেন তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত মহিলা সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ মো. মজিবুর রহমান খালেক।

প্রধান অতিথি মজিবুর রহমান খালেক বক্তব্যে মহিলাদের জন্য বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড নিয়ে বিস্তারিত আলোচনা করেন। বিশেষ করে নারীর ক্ষমতায়ন, সামাজিক নিরাপত্তাসহ মাননীয় প্রদানমন্ত্রীর ১০টি বিশেষ উদ্যোগ (ব্রান্ডিং) বিষয় নিয়ে গুরুত্বারোপ করেন। বাল্য বিবাহ এবং সন্ত্রাস জঙ্গিবাদ প্রতিরোধ, ইভটিজিং ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দূর্গাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চাঁন মিয়া মাঝি।  অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা সহকারী তথ্য অফিসার বিশ^জিৎ শিকদার।

বক্তারা সরকারের বিগত ৯ বছরের জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সকল উন্নয়ন কর্মকান্ড এবং সরকারের সাফল্য সমাবেশে তুলে ধরেন।

অনুষ্ঠানে ইউপি মহিলা সদস্যসহ বিভিন্ন পর্যায়ের মহিলা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial