মঠবাড়িয়ায় গার্মেন্টস ব্যবসায়ী নিখোঁজ
পিরোজপুরের মঠবাড়িয়ায় বেলায়েত হোসেন বেল্লাল (৩৮) নামের এক ব্যবসায়ী রহস্যজনক ভাবে দুইদিন ধরে নিখোঁজ রয়েছেন। এ ঘটনায় ব্যবসায়ীর স্ত্রী রেকসনা বেগম শুক্রবার রাতে মঠবাড়িয়া থানায় সাধারন ডায়েরী করেছেন।
জানা গেছে, পৌর শহরের ৯নং ওয়ার্ডের বাসিন্দা ও মুক্তিযোদ্ধা সুপার মার্কেটের গার্মেন্টস ব্যবসায়ী বেলায়েত হোসেন শুক্রবার দুপুরে রহস্যজনক ভাবে নিখোঁজ হন। তার ব্যবহৃত মোবাইল ফোনটিও বন্ধ রয়েছে। এ ঘটনায় পরিবারে উৎকন্ঠা বিরাজ করছে।
নিখোঁজ ব্যবসায়ীর স্ত্রী রেকসনা বেগম জানান, শুক্রবার সকালে জমি-জমা নিয়ে তাদের একটি সালিস বৈঠক ছিল। সালিস বৈঠকে জমির কাগজপত্র দেখিয়ে নিজের পক্ষে রায় পেয়েছেন। ওই সালিস বৈঠক থেকে বের হয়ে তিনি নিখোঁজ হয়েছেন।
মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ গোলাম ছরোয়ার জানান, নিখোঁজের বিষয়ে সকল থানায় বেতার বার্তা পাঠানো হয়েছে। ব্যবসায়ীকে উদ্ধারে পুলিশ তৎপর রয়েছেন।
