প্রধান সূচি

Saturday, October 13th, 2018

 

সাম্প্রদায়িক সম্প্রিতি বিনষ্টকারীদের বরদাস্ত করা হবে না … শ ম রেজাউল করীম

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুর-১ (পিরোজপুর সদর-নাজিরপুর-স্বরূপকাঠী) আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী বাংলাদেশ আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী শ.ম. রেজাউল করীম বলেছেন, বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক রাষ্ট্র। এখানে সকল ধর্মের মানুষ সাম্প্রদায়িক সম্প্রিতি বজায় রেখে তাদের ধর্মীয় উৎসব পালন করে আসছে। কেউ বা কোন গোষ্ঠী যদি এই সাম্প্রদায়িক সম্প্রিতি বিনষ্টের চেষ্টা করে তাহলে তাদের বরদাস্ত করা হবে না। বর্তমান আওয়ামী সরকার তাদের কঠোর হাতে দমন করবে। সেক্ষেত্রে এসব অপরাধের সাথে আওয়ামী লীগের কোন নেতা-কর্মী জড়িত থাকলেও তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। পিরোজপুর সদর উপজেলার পাঁচপাড়া বাজারে রাতেরবিস্তারিত পড়ুন


মঠবাড়িয়ায় নিখোঁজের দুইদিন পর ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার

পিরোজপুরের মঠবাড়িয়ায় বেলায়েত হোসেন হাওলাদার (৪৫) নামে এক পোশাক ব্যবসায়ীর লাশ খাল থেকে ভাসমান অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। গত গত দুই দিন ধরে নিখোঁজ থাকার পর শনিবার বিকেল ৫ টার দিকে উপজেলার বকশীর ঘটিচোরা গ্রামের সেকান্দার আলীর বাড়ির সম্মূখের কুমিরমারা খালের ঘাট থেকে ওই ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার করে পুলিশ। চার সন্তানের জনক নিহত ব্যবসায়ি বেলায়েত হোসেন মঠবাড়িয়া পৌর শহরের মুক্তিযোদ্ধা সুপার মার্কেটের গার্মেন্টস ব্যবসায়ী ও পৌর শহরের সবুজ নগর ৯নং ওয়ার্ডের মৃত আমজাদ হোসেন হাওলাদারের (আমজাদ মুন্সি) ছেলে। মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ গোলাম ছরোয়ার জানান, তার মৃত্যু রহস্য এখনওবিস্তারিত পড়ুন


কাউখালীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

‘কমাতে হলে সম্পদের ক্ষতি, বাড়াতে হবে দুর্যোগের পূর্ব প্রস্তুতি’ এ স্লোগানে পিরোজপুরের কাউখালীতে আন্তর্জাতিক দুযোর্গ প্রশমন দিবস পালিত হয়েছে। শনিবার সকালে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ ও উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি  প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আবারো একই স্থানে গিয়ে শেষ হয়। পরে সেখানে উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিন আক্তার সুমীর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম আহসান কবীর, উপজেলা ভাইস চেয়ারম্যান কামরুজ্জামান মিঠু, কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কামরুজ্জামান তালুকদার, ইউপি চেয়ারম্যান সেখ সামসুদ্দোহা চাঁদ, উপজেলাবিস্তারিত পড়ুন


নিম্নচাপের প্রভাবে ইন্দুরকানীতে জনজীবন অচল ॥ রবি শস্যের ব্যাপক ক্ষতি

নিম্নচাপের প্রভাবে ইন্দুরকানীতে দুই দিন ধরে প্রবল বর্ষণে জনজীবন অচল হয়ে পড়েছে। রবি শস্যের ব্যাপক ক্ষতি হয়েছে। শুক্রবার রাত থেকে শনিবার সকাল ১০টা পর্যন্ত প্রবল বৃষ্টির কারণে স্কুল, মাদ্রাসা ও কলেজের ছাত্র-ছাত্রীসহ সাধারণ মানুষ ঘর থেকে বের হতে পারেনি। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠান বৃষ্টির জন্য ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এছাড়া নিম্ন আয়ের মানুষ ও শ্রমিকরা দু’দিন ধরে কাজে বের হতে না পেরে তারা অসুবিধায় পড়েছে। চরনী পত্তাশী গ্রামের কৃষক মো. মানিক হোসেন জানান, কয়েকদিন ধরে অতি বৃষ্টির কারণে আমার সবজি ক্ষেতের ব্যাপক ক্ষতি হয়েছে।


ইন্দুরকানীতে আর্ন্তজাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

‘কমাতে হলে সম্পদের ক্ষতি, বাড়াতে হবে দুর্যোগের প্রস্তুতি’ এই স্লোগানকে সামনে রেখে ইন্দুরকানীতে আর্ন্তজাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে বর্ণাঢ্য র‌্যালীটি উপজেলা পরিষদের সামনে থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা পরিষদের সামনে শেষ হয়। পরে উপজেলা পরিষদের সামনে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজিব আহমেদ। এসময় উপস্থিত ছিলেন ইন্দুরকানী থানার ওসি (তদন্ত) মো. মাহবুবুর রহমান, উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আসাদুল্লাহ শেখ, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত)বিস্তারিত পড়ুন


শরণখোলায় আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত

আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস উপলক্ষে শরণখোলায় র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বর থেকে বর্নাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালী শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা লিংকন বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত এক আরোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. নুরুজ্জামান খাঁন, ইউপি চেয়ারম্যান মোজাম্মেল হোসেন, আসাদুজ্জামান মিলন, মহউিদ্দিন খাঁন ও মইনুল ইসলাম টিপু, উপ-সহকারী প্রকৌশলী মিলন তালুকদার প্রমূখ।


পাইকগাছায় কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতির মাসিক সভা অনুষ্ঠিত

পাইকগাছায় বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতির উপজেলা শাখার কার্যনির্বাহীর মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুর ১ টায় সমিতির অস্থায়ী কার্যালয়ে উপজেলা সভাপতি মো. আনোয়ার হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, সাধারণ সম্পাদক কাজী মিজানুর হোসেন, পাইকগাছা-কয়রায় সমন্বয়কারী মো. আব্দুর রাজ্জাক বুলি, সহ-সভাপতি অশোক কুমার ঘোষ, সুকুমার সানা, মো. নূরুল ইসলাম, মো. সাহেব আলি, পঙ্কজ কুমার মন্ডল, ডা. মো. রফিকুল ইসলাম, ডা. সিরাজুল ইসলাম, কৃষ্ণ পদ মন্ডল। সভায় লাইসেন্সবিহীন দোকানে ঔষধ বিক্রয় না করার জন্য ঔষধ কোম্পানীর সংগঠন (ফারিহা)কে অনুরোধ জানানো হয়।


ভান্ডারিয়ায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

ভান্ডারিয়ায় শনিবার আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপজেলা প্রশাসন ও প্রকল্প বাস্তবায়ন অধিদপ্তরের যৌথ উদ্যোগে এবং ওয়ার্ল্ডভিশন বাংলাদেশ ভান্ডারিয়া শাখার সহযোগিতায় পালন করা হয়। এ উপলক্ষে সকালে “কমাতে হলে সম্পদের ক্ষতি বাড়াতে হবে দুর্যোগের পূর্ব প্রস্তুতি ”এ শ্লোগানকে সামনে রেখে উপজেলা পরিষদ একটি র‌্যালি বের হয়ে পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে স্থানীয় নিজ ভান্ডারিয়া সরকারি প্রাথমিক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় ইউএনও ও পৌর প্রশাসক শাহীন আক্তার সুমী’র সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান আতিকুল ইসলাম উজ্জল তালুকদার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আওলাদ হোসেন, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ষ্টেশনবিস্তারিত পড়ুন


জেলা তথ্য অফিসের উদ্যোগে মহিলা সমাবেশ অনুষ্ঠিত

পিরোজপুর জেলা তথ্য অফিসের উদ্যোগে শনিবার সকাল ১০টায় পিরোজপুর সদর উপজেলার পূর্ব দূর্গাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে “গ্রামীণ জনগোষ্ঠীর উন্নয়নে প্রচার কার্যক্রম শক্তিশালীকরণ” প্রকল্পের আওতায় এক মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। জেলা তথ্য অফিসার মহসীন হোসেন তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত মহিলা সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ মো. মজিবুর রহমান খালেক। প্রধান অতিথি মজিবুর রহমান খালেক বক্তব্যে মহিলাদের জন্য বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড নিয়ে বিস্তারিত আলোচনা করেন। বিশেষ করে নারীর ক্ষমতায়ন, সামাজিক নিরাপত্তাসহ মাননীয় প্রদানমন্ত্রীর ১০টি বিশেষ উদ্যোগ (ব্রান্ডিং) বিষয় নিয়ে গুরুত্বারোপ করেন। বাল্য বিবাহ এবং সন্ত্রাস জঙ্গিবাদবিস্তারিত পড়ুন


মঠবাড়িয়ায় গার্মেন্টস ব্যবসায়ী নিখোঁজ

পিরোজপুরের মঠবাড়িয়ায় বেলায়েত হোসেন বেল্লাল (৩৮) নামের এক ব্যবসায়ী রহস্যজনক ভাবে দুইদিন ধরে নিখোঁজ রয়েছেন। এ ঘটনায় ব্যবসায়ীর স্ত্রী রেকসনা বেগম শুক্রবার রাতে মঠবাড়িয়া থানায় সাধারন ডায়েরী করেছেন। জানা গেছে, পৌর শহরের ৯নং ওয়ার্ডের বাসিন্দা ও মুক্তিযোদ্ধা সুপার মার্কেটের গার্মেন্টস ব্যবসায়ী বেলায়েত হোসেন শুক্রবার দুপুরে রহস্যজনক ভাবে নিখোঁজ হন। তার ব্যবহৃত মোবাইল ফোনটিও বন্ধ রয়েছে। এ ঘটনায় পরিবারে উৎকন্ঠা বিরাজ করছে। নিখোঁজ ব্যবসায়ীর স্ত্রী রেকসনা বেগম জানান, শুক্রবার সকালে জমি-জমা নিয়ে তাদের একটি সালিস বৈঠক ছিল। সালিস বৈঠকে জমির কাগজপত্র দেখিয়ে নিজের পক্ষে রায় পেয়েছেন। ওই সালিস বৈঠক থেকে বেরবিস্তারিত পড়ুন


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial