প্রধান সূচি

ভান্ডারিয়ায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

ভান্ডারিয়ায় শনিবার আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপজেলা প্রশাসন ও প্রকল্প বাস্তবায়ন অধিদপ্তরের যৌথ উদ্যোগে এবং ওয়ার্ল্ডভিশন বাংলাদেশ ভান্ডারিয়া শাখার সহযোগিতায় পালন করা হয়। এ উপলক্ষে সকালে “কমাতে হলে সম্পদের ক্ষতি বাড়াতে হবে দুর্যোগের পূর্ব প্রস্তুতি ”এ শ্লোগানকে সামনে রেখে উপজেলা পরিষদ একটি র‌্যালি বের হয়ে পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে স্থানীয় নিজ ভান্ডারিয়া সরকারি প্রাথমিক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় ইউএনও ও পৌর প্রশাসক শাহীন আক্তার সুমী’র সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান আতিকুল ইসলাম উজ্জল তালুকদার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আওলাদ হোসেন, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ষ্টেশন কর্মকর্তা মো. কাঞ্চন আলী মৃধা, ওয়ার্ল্ডভিশনের তন্দ্রা রানী সরকার, শিক্ষক আব্দুর রাজ্জাক প্রমূখ।

পরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উদ্যোগে দুর্যোগ প্রস্তুতিমূলক মহড়া অনুষ্ঠিত হয়।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial