প্রধান সূচি

কাউখালীতে মহিলা পরিষদের  মানববন্ধন

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দূর্গাপুজাকে সামনে রেখে সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন আরো জোরদার করার লক্ষ্যে পিরোজপুরের কাউখালীতে বাংলাদেশ মহিলা পরিষদের উদ্যোগে শনিবার কাউখালী উপজেলা রোডে মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

বাংলাদেশ মহিলা পরিষদ কাউখালী শাখার উদ্যোগে এ মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান এস এম আহসান কবীর, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক এডভোকেট চন্দ্র শেখর দে, মহিলা পরিষদের সভাপতি সুনন্দা সমাদ্দার প্রমূখ।

এসময় উপজেলা পূজা উদযাপন পষিদের সভাপতি উপাধ্যক্ষ সনজিত কুমার সাহা, ইউপি চেয়ারম্যান আবু সাইদ মিয়া, ইউপি চেয়ারম্যান দেলোয়ার হোসেন সিকদার, ইউপি চেয়ারম্যান সেখ সামসুদ্দোহা চাঁন, মহিলা পরিষদের সভানেত্রী শাহিদা হকসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা  মানববন্ধনে অংশ নেন।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial