পিরোজপুরে জাপা প্রার্থীর গণসংযোগ
আগামী একাদশ সংসদ নির্বাচনকে ঘিরে পিরোজপুর-১ আসনে জাতীয় পার্টি (জাপা) হয়ে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন জাপা’র মনোনায়ন প্রত্যাশী শিল্পপতি ও জাপা’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম। তিনি বিভিন্ন উপজেলায় সভা-সমাবেশ করে তৃণমূল সাধারণ মানুষের কাছে জাতীয় পার্টির পক্ষে ভোট চাচ্ছেন।
শুক্রবার পিরোজপুর সদর উপজেলার নামাজপুর গ্রামে এক প্রচার সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে জাপা কেন্দ্রীয় নেতা নজরুল ইসলাম বলেন, জাতীয় পার্টি আওয়ামী লীগের জোটের অন্যতম বড় দল। আর আমরা জোটগতভাবে নির্বাচন করলে জাতীয় পার্টির জন্য আওয়ামী লীগকে ১০০ আসন ছাড়তে হবে। আর সেই ১০০ আসনের মধ্যে পিরোজপুর-১ আসনও রয়েছে। তাই আগামী নির্বাচনে এ আসন জাতীয় পার্টির এবং জাতীয় পার্টির মনোনায়ন নিয়ে আমি নির্বাচন করবো।
সভায় উপস্থিত ছিলেন, জেলা জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির আহ্বায়ক মো. তৈনিক উল হক, যুব সংহতি’র জেলা সভাপতি মো. বসির আহম্মেদ, জেলা জাপা’র সহ-সভাপতি মোতালেব হোসেন চাঁন, যুব সংহতি’র কেন্দ্রীয় নেতা এনায়েত হোসেন নীলসহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।
