প্রধান সূচি

চিতলমারীতে টমেটোর চারা’র ন্যায্যমূল্য পাচ্ছেনা চাষীরা

বাগেরহাটের চিতলমারীতে উৎপাদিত টমেটোর চারা’র নায্যমূল্য না পেয়ে চাষিরা হতাশ হয়ে পড়ছেন। এ বছর অর্ধেকেরও কম দামে চারা বিক্রি করতে হচ্ছে। ফলে উৎপাদন ব্যয় উঠবে কি-না এ নিয়ে দুঃশ্চিন্তায় রয়েছেন চাষিরা।

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, এ উপজেলায় প্রায় ১০ হাজারের বেশী টমেটো চাষি রয়েছে। প্রতি বছর টমেটোর মৌসুমে এখানে লাভলী, হাইটম, বিপুল ও বিজলীসহ বিভিন্ন জাতের টমেটোর চাষ হয়ে থাকে। এ অঞ্চলের টমেটো দেশেরে বিভিন্ন এলাকার চাহিদা মিটিয়ে থাকে।বুধবার চিতলমারী উপজেলা সদরের হাটে আগত কৃষক সুষেন কান্তি মন্ডল বলেন, ‘তার ১৭ শতক জাগায় চারা বানিয়ে গতবার লাভ করি প্রায় দেড় থেকে দুই লাখ টাকা। কিন্তু এবছর যে কী হবে তা বুঝতে পারছিনা! আইজের (আজকের) হাটে প্রতি পোন চারা ৮০ হতে একশ’ টাকায় বিক্রি করতে হচ্ছে।’

চরবানিয়ারী ইউনিয়নের কেস্টনগর গ্রামের কৃষক চিত্তরঞ্জন বসু (৫১) জানান, গত কয়েক বছর ধরে নিজের জমিতে চারা রোপনের পর অতিরিক্ত চারা তিনি বিক্রি করেন। কিন্তু এবার চারার যা বাজারদর তাতে লোকসান গুনতে হবে। গত বছরের মতো এবার এলাকার বাইরের ক্রেতারা চারা নিচ্ছেনা। বৃষ্টি কম। ফলে উৎপাদিত টমেটোর চারা’র নায্যমূল্য না পেয়ে তারা হতাশাগ্রস্থ হয়ে পড়ছেন।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial