প্রধান সূচি

চিতলমারীতে ইউএনও অফিসে দুই শিক্ষক আহত ॥ প্রতিবাদে প্রাথমিক শিক্ষকদের মানববন্ধন

শিক্ষক লাঞ্চনার প্রতিবাদে বৃহস্পতিবার বিকাল সাড়ে তিনটায় প্রাথমিক শিক্ষকরা চিতলমারী উপজেলা প্রশাসন ভবনের সামনে তাৎক্ষনিকভাবে মানববন্ধন করেছে। বুধবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ওই হামলার ঘটনা ঘটে বলে প্রত্যক্ষদর্শীরা জানান। আহত স্কুল শিক্ষক অপু রানী রায় (৩৮) ও তার স্বামী কলেজ শিক্ষক সুকান্ত কীর্ত্তনীয়া (৪০) বিষয়টি তাৎক্ষনিকভাবে চিতলমারী থানা পুলিশকে জানান। এদিকে, ১৯ সেপ্টেম্বর প্রাথমিক বিদ্যালয়ে পিয়ন কাম নৈশ প্রহরী নিয়োগ স্থগিত করেছেন চিতলমারী উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবুসাঈদ।

বৃহস্পতিবার বিকাল সাড়ে তিনটায় শিক্ষক লাঞ্চনার প্রতিবাদে প্রাথমিক শিক্ষকরা চিতলমারী উপজেলা প্রশাসন ভবনের সামনে তাৎক্ষনিকভাবে মানববন্ধন করে।

ইউএনও বরাবর লিখিত অভিযোগে শিক্ষক অপু রানী রায় জানান, নিয়োগ বোর্ডের সদস্য চিতলমারী উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক পীযূষ কান্তি রায় প্রার্থীদের ফলাফল যোগ করে দেখেন তার মনোনীত প্রার্থী কম নম্বর পেয়েছেন। সবচেয়ে বেশি নম্বর পায় সুব্রত মন্ডল, তার পরিবর্তে হীরক বসুকে প্রথম স্থানে রাখার জন্য তিনি নিয়োগ বোর্ডকে অনুরোধ করেন। শিক্ষক অপু রানী রায় এতে তীব্রভাবে প্রতিবাদ জানান। নিয়োগ বোর্ডের সদস্য এবাদুল হাওলাদারী প্রতিবাদ করেন। সঙ্গে সঙ্গে ক্যাডার বাহিনী অপু রানীর ওপর হামলা করে। টুঙ্গিপাড়ার বাঁশবাড়িয়া ড. ইমদাদুল হক মেমোরিয়াল ডিগ্রি কলেজের শিক্ষক সুকান্ত কীর্ত্তনীয়া বলেন, ‘হামলার শিকার হয়ে তারা চিতলমারী থানায় গিয়ে দায়িত্বরত এসআই মাহবুবুল ইসলামকে জানান।’

চিতলমারী উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম (রিয়াদ মুন্সী) বলেন, ‘আমি কাউকে মারিনি।’

চিতলমারী উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু সাঈদ জানান, অনিবার্য কারণবশতঃ প্রাথমিক বিদ্যালয়ে পিয়ন কাম নৈশ প্রহরী নিয়োগ স্থগিত করা হয়েছে। তিনি অপ্রিতীকর ঘটনা সম্পর্কে কোন মন্তব্য করতে নারাজ।

চিতলমারী উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক পীযূষ কান্তি রায় বলেন, ‘প্রাথমিক বিদ্যালয়ে পিয়ন কাম নৈশ প্রহরী নিয়োগ স্থগিত করাকে কেন্দ্র করে বচসা হয়েছে।’

এই রিপোর্ট লেখাকালে মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি অবনী মোহন বসু এবং উপজেলা শিক্ষা অফিসারের কোন বক্তব্য পাওয়া যায়নি।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial