Thursday, September 20th, 2018
ডিজিটাল নিরাপত্তা আইন বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশকারীদের জন্য ভয়ের কারণ হবে না … ইকবাল সোবহান চৌধুরী
প্রধানমন্ত্রীর তথ্য বিষয়ক উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী বলেছেন, ডিজিটাল নিরাপত্তা আইন সত্য প্রকাশকারী, উন্নয়ন, গণতন্ত্র ও স্বাধীনতার পক্ষে কথা বলা সাংবাদিকদের কোন ভয়ের কারণ হবে না। এই আইনের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সূচিত ডিজিটাল বাংলাদেশ ব্যবস্থার সদ্ব্যবহার নিশ্চিত হবে। সাংবাদিকরা যেমন এই আইনের প্রতি সচেতন থেকে দায়িত্ব পালনে সক্ষম হবেন তেমনি এই আইনের দ্বারা দেশের স্বাধীনতা, উন্নয়ন, গণতন্ত্র ও অর্থনৈতিক অগ্রযাত্রা সুরক্ষা পাবে। বৃহস্পতিবার সন্ধ্যায় পিরোজপুর গোপাল কৃষ্ণ টাউন ক্লাব চত্বরে পিরোজপুর প্রেসক্লাবের সুবর্ণ জয়ন্তী উৎসব সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। তিনি আরও বলেন, বাংলাদেশে প্রধানমন্ত্রী শেখবিস্তারিত পড়ুন
নাজিরপুরে জেলা তথ্য অফিসের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গের ওরিয়েন্টেশন কর্মশালা
“শিশু ও নারী উন্নয়নে যোগাযোগ কার্যক্রম (৫ম পর্যায়)” শীর্ষক প্রকল্পের আওতায় পিরোজপুর জেলা তথ্য অফিসের আয়োজনে বৃহস্পতিবার সকাল ১০টায় নাজিরপুর উপজেলা পরিষদ পাবলিক লাইব্রেরী হলরুমে নেতৃস্থানীয় ব্যক্তিবর্গের এক ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মশালার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার, রোজি আক্তার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ মনিরুজ্জামান আতিয়ার, উত্তম কুমার মৈত্র, ইউপি চেয়ারম্যান মোঃ হাসনাত ডালিম প্রমুখ। জেলা তথ্য অফিসার মহসীন হোসেন তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন সহকারী তথ্য অফিসার বিশ^জিৎ শিকদার। কর্মশালায় যৌতুক ও বাল্যবিবাহ প্রতিরোধ, স্যানিটেশন, পরিবেশ, জন্মনিবন্ধন, মাদক ও জঙ্গীবাদ প্রতিরোধ, মাবিস্তারিত পড়ুন
নাজিরপুরে ছাত্রীর যৌন হয়রানীর প্রতিবাদে শিক্ষার্থীদের ক্লাস বর্জণ
নাজিরপুরে সপ্তম শ্রেণীর এক স্কুল ছাত্রী ওই বিদ্যালয়ের পান্থ নামে এক বখাটে ছাত্র কর্তৃক যৌন হয়রানীর ঘটনার বিচারের দাবীতে শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে বিক্ষোভ করেছে। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে উপজেলার শ্রীরামকাঠী ইউজেকে মাধ্যমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। এ সময় ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানীর ঘটনাটি ধামাচাপা দেয়ার অভিযোগ তুলেছে শিক্ষার্থীসহ অভিভাবকরা । জানা যায়, গত মঙ্গলবার দুপুরে টিফিন ঘন্টা চলাকালে ওই বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র রাম কানাই কর্মকার পান্থ তার ক্লাসের অন্য এক ছাত্রীর সহায়তায় সপ্তম শ্রেণীর এক ছাত্রীকে ডেকে জোর পূর্বক বিদ্যালয়ের বাথরুমে ঢুকিয়ে যৌন হয়রানীর চেষ্টাবিস্তারিত পড়ুন
কাউখালীতে স্থগিত ইউপি নির্বাচনের ভোট ৩ অক্টোবর
কাউখালী উপজেলার ৫নং শিয়ালকাঠী ইউনিয়ন পরিষদ নির্বাচনের স্থগিত ৪৭নং মধ্য শিয়ালকাঠী সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ৪৬নং দক্ষিন শিয়ালকাঠী সরকারী প্রাথমিক বিদ্যালয় (তালুকদার হাট) কেন্দ্রের ভোট গ্রহণ আগামী ৩ অক্টোবর বুধবার অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশনের যুগ্ম-সচিব ফরহাদ আহম্মেদ খানের স্বাক্ষরিত চিঠিতে স্থগিত ওই কেন্দ্রের চেয়ারম্যান, ১ ও ৩ নং ওয়ার্ডের সাধারণ সদস্য ও ১ নং ওয়ার্ডের সংরক্ষিত নারী সদস্য পদে পুনরায় ভোট গ্রহণের কথা জানান। উল্লেখ্য, গত ২২ মার্চ ২০১৬ সালে কাউখালী উপজেলার পাচঁটি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনের দিন দুপুর ২টার কাউখালী উপজেলার শিয়ালকাঠি ইউনিয়নের তালুকদারহাট দক্ষিন শিয়ালকাঠী সরকারি প্রাথমিকবিস্তারিত পড়ুন
তপন চক্রবর্তী সভাপতি ॥ গৌতম দাস সম্পাদক
কাউখালীতে শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
কাউখালীতে বাংলাদেশ শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে তপন কুমার চক্রবর্তীকে সভাপতি ও গৌতম দাসকে সাধারণ সম্পাদক করে ৫৪ সদস্য বিশিষ্ট বাংলাদেশ শিক্ষক সমিতি কাউখালী উপজেলা শাখার কমিটি গঠিত হয়। বৃহস্পতিবার শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি ও পিরোজপুর জেলা শাখার সভাপতি কাজী মুজিবুর রহমান সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সম্মেলনের উদ্বোধন করেন। পরে উপজেলা পরিষদ থেকে একটি শোভাযাত্রা বের হয়ে শহরের গুরত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে তপন কুমার চক্রবর্তীর সভাপতিত্বে অনুষ্ঠিত শিক্ষক সম্মেলনে বক্তব্য রাখেন, শিক্ষক সমিতির জেলা শাখার সাধারন সম্পাদকবিস্তারিত পড়ুন
ইন্দুরকানীতে সমাপনী পরীক্ষার ফি’র নামে অতিরিক্ত টাকা আদায়
ইন্দুরকানীতে একটি প্রাথমিক বিদ্যালয়ে মডেল টেষ্ট ও সমাপনী পরীক্ষার ফি’র নামে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ পাওয়া গেছে। জানা যায়, উপজেলার কলারণ চন্ডিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জীবন কৃষ্ণ কর ২০১৮ সালে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার্থীদের কাছ থেকে এ অতরিক্তি টাকা আদায় করেন। সরকার কর্তৃক নির্ধারিত মলেড টেষ্ট পরীক্ষার জন্য ৬০ টাকা এবং প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার জন্য ৬০ টাকা করে ২টি পরীক্ষায় ১২০ টাকা ধার্য্য করা হয়। কিন্তু ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক ১২০ টাকার স্থলে প্রত্যেক শিক্ষার্থীর কাছ থেকে নিয়মবর্হিভূত ভাবে ১৫০ টাকা করে আদায় করেন। ওই বিদ্যালয় থেকেবিস্তারিত পড়ুন
শোক সংবাদ
আজিমুন্নেছা
ইন্দুরকানী উপজেলার পাড়েরহাট ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মনির হাওলাদারের মা আমিরুন্নেছা (৭০) বুধবার সকালে বার্ধক্য জনিত কারণে তার নিজ বাড়িতে ইন্তেকাল করেন। (ইন্নালিল্লাহে…….. রাজেউন)। মৃত্যুকালে তিনি ২ ছেলে ও ৪ মেয়ে সহ অসংখ্য গুনগ্রহী রেখে গেছেন। বুধবার বিকালে জানাজা শেষে তাকে বাড়ৈখালীর পারিবারিক কবর স্থানে দাফন করা হয়। তার মৃত্যুতে উপজেলা চেয়ারম্যান মসুদ সাঈদী, উপজেলা বিএপির সাবেক সভাপতি আঃ লতিফ হাওলাদার, পাড়েরহাট ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ জাকির হোসেন গভীর শোক প্রকাশ করেছেন। – ইন্দুরকানী প্রতিনিধি।
ইন্দুরকানীতে বিদ্যুৎ তারে আটকে পড়া একটি পাখি ৪৮ ঘন্টা পর উদ্ধার
ইন্দুরকানীতে বিদ্যুৎ তারে পেচিয়ে আটকে পড়া একটি শালিক পাখি ৪৮ ঘন্টা পর উদ্ধার করা হয়েছে। জানা যায়, উপজেলার ঘোষেরহাট বাজারে পল্লি বিদ্যুতের একটি খুটির তারের সাথে একটি শালিক পাখি গত সোমবার আটকে পড়ে। কিন্তু বাজারের দোকানদারা মনে করে পাখিটি মরে গেছে। তাই পল্লী বিদ্যুতের লোকজনকে কেউ জানায়নি। পরে বুধবার বিকালে আলামিন নামে এক ব্যক্তি পাখিটি ঝুলতে দেখে পল্লী বিদ্যুতের বালিপাড়া অভিযোগ কেন্দ্রে ঘটনাটি জানান। খবর পেয়ে ওই দিন বিকালে ১০ মিনিট বিদ্যুৎ বন্ধ করে খুটিতে উঠে পাখিটিকে আহত অবস্থায় উদ্ধার করেন পল্লী বিদ্যুতের বালিপাড়া অভিযোগ কেন্দ্রের ইনচার্জ মোঃ ইসলাম হোসেন।বিস্তারিত পড়ুন
পূজা মন্ডপে নেয়া হচ্ছে বারতি নিরাপত্তা
বাগেরহাটে এবার ৬০৮টি মন্ডপে অনুষ্ঠিত হবে শারদীয় দূর্গা পূজা
বাগেরহাটে এবছর ৬শ’ ৮টি মন্ডপে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দূর্গা পূজা অনুষ্ঠিত হবে। বাগেরহাট সার্কিট হাউস মিলনায়তনে জেলা প্রশাসনের উদ্যোগে শারদীয় দূর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমুলক মতবিনিময় সভায় এ তথ্য জানানো হয়। বৃহস্পতিবার দুপুরে এই মতবিনিময় সভায় জেলা ও উপজেলা পুজা উদযাপন কমিটির নেতৃবৃন্দসহ উপজেলা নির্বাহী কর্মকর্তাগন অংশ নেন। আগামী ৯ অক্টোবর মহালয়ার মধ্যে দিয়ে শারদীয় দূর্গোৎসবের শুভ সূচনা হবে। দেবীদূর্গা এবছর ঘোড়ায় চড়ে আসবেন, আর যাবেন দোলায় চড়ে । ১৫ অক্টোবর থেকে ১৯ অক্টোবর দূর্গাপূজা চলবে। বাগেরহাটের জেলা প্রশাসক তপন কুমার বিশ্বাসের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন পুলিশবিস্তারিত পড়ুন
চিতলমারীতে ইউএনও অফিসে দুই শিক্ষক আহত ॥ প্রতিবাদে প্রাথমিক শিক্ষকদের মানববন্ধন
শিক্ষক লাঞ্চনার প্রতিবাদে বৃহস্পতিবার বিকাল সাড়ে তিনটায় প্রাথমিক শিক্ষকরা চিতলমারী উপজেলা প্রশাসন ভবনের সামনে তাৎক্ষনিকভাবে মানববন্ধন করেছে। বুধবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ওই হামলার ঘটনা ঘটে বলে প্রত্যক্ষদর্শীরা জানান। আহত স্কুল শিক্ষক অপু রানী রায় (৩৮) ও তার স্বামী কলেজ শিক্ষক সুকান্ত কীর্ত্তনীয়া (৪০) বিষয়টি তাৎক্ষনিকভাবে চিতলমারী থানা পুলিশকে জানান। এদিকে, ১৯ সেপ্টেম্বর প্রাথমিক বিদ্যালয়ে পিয়ন কাম নৈশ প্রহরী নিয়োগ স্থগিত করেছেন চিতলমারী উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবুসাঈদ। বৃহস্পতিবার বিকাল সাড়ে তিনটায় শিক্ষক লাঞ্চনার প্রতিবাদে প্রাথমিক শিক্ষকরা চিতলমারী উপজেলা প্রশাসন ভবনের সামনে তাৎক্ষনিকভাবে মানববন্ধন করে। ইউএনও বরাবর লিখিত অভিযোগে শিক্ষকবিস্তারিত পড়ুন
