কাউখালীতে স্থগিত ইউপি নির্বাচনের ভোট ৩ অক্টোবর
কাউখালী উপজেলার ৫নং শিয়ালকাঠী ইউনিয়ন পরিষদ নির্বাচনের স্থগিত ৪৭নং মধ্য শিয়ালকাঠী সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ৪৬নং দক্ষিন শিয়ালকাঠী সরকারী প্রাথমিক বিদ্যালয় (তালুকদার হাট) কেন্দ্রের ভোট গ্রহণ আগামী ৩ অক্টোবর বুধবার অনুষ্ঠিত হবে।
নির্বাচন কমিশনের যুগ্ম-সচিব ফরহাদ আহম্মেদ খানের স্বাক্ষরিত চিঠিতে স্থগিত ওই কেন্দ্রের চেয়ারম্যান, ১ ও ৩ নং ওয়ার্ডের সাধারণ সদস্য ও ১ নং ওয়ার্ডের সংরক্ষিত নারী সদস্য পদে পুনরায় ভোট গ্রহণের কথা জানান।
উল্লেখ্য, গত ২২ মার্চ ২০১৬ সালে কাউখালী উপজেলার পাচঁটি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনের দিন দুপুর ২টার কাউখালী উপজেলার শিয়ালকাঠি ইউনিয়নের তালুকদারহাট দক্ষিন শিয়ালকাঠী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এক মেম্বর প্রার্থী ব্যালট বাক্স ছিনতাইয়ের প্রচেষ্টা চালালে পরিস্থিতি নিয়ন্ত্রনে পুলিশ ৬ রাউন্ড গুলি চালায়। ভিন্ন ঘটনায় ওই কেন্দ্রের দুই মেম্বর প্রার্থীর মধ্যে সংর্ঘর্ষ ঘটলে ওই কেন্দ্রের নির্বাচন বন্ধ করে দেয়া হয়। এছাড়া ওই ইউনিয়নের মোল্লা বাড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে প্রবেশ করে ব্যালট পেপারে সিল মেড়ে পালিয়ে যায়। পরে ওই কেন্দ্রে ভোট বাতিল করা হয়। তালুকদার হাট কেন্দ্রে নির্বাচনের ফলাফল বাতিল করায় একজন প্রার্থী হাইকোর্টে মামলা দায়ের করলে দীর্ঘদিন ধরে বন্ধ থাকে ওই কেন্দ্রর নির্বাচন। এ কারণে শিয়ালকাঠী ইউনিয়নের চেয়ারম্যানের ফলাফলও স্থগিত রয়েছে। এ দুই ভোট কেন্দ্রে মোট ভোটার রয়েছে ২ হাজার ৬৪জন।এর মধ্যে ৪৭নং মধ্য শিয়ালকাঠী সরঃ প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোটার ১১৭৮জন এবং ৪৬নং দক্ষিন শিয়ালকাঠী সরকারী প্রাথমিক বিদ্যালয় (তালুকদার হাট) কেন্দ্রে ভোটার সংখ্যা ১২৮৬জন।
গত ২২ মার্চ ২০১৬ সালে অনুষ্ঠিত নির্বাচনে শিয়ালকাঠী ইউনিয়নের ৭টি কেন্দ্র জাতীয় পার্টি জেপি’র প্রার্থী মোঃ দেলোয়ার হোসেন সিকদার বাই সাইকেল প্রতীকে এগিয়ে রয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধী গাজী সিদ্দিকুর রহমান (স্বতন্ত্র)।
