প্রধান সূচি

ইন্দুরকানীতে সমাপনী পরীক্ষার ফি’র নামে অতিরিক্ত টাকা আদায়

ইন্দুরকানীতে একটি প্রাথমিক বিদ্যালয়ে মডেল টেষ্ট ও সমাপনী পরীক্ষার ফি’র নামে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ পাওয়া গেছে।

জানা যায়, উপজেলার কলারণ চন্ডিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জীবন কৃষ্ণ কর ২০১৮ সালে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার্থীদের কাছ থেকে এ অতরিক্তি টাকা আদায় করেন। সরকার কর্তৃক নির্ধারিত মলেড টেষ্ট পরীক্ষার জন্য ৬০ টাকা এবং প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার জন্য ৬০ টাকা করে ২টি পরীক্ষায় ১২০ টাকা ধার্য্য করা হয়। কিন্তু ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক ১২০ টাকার স্থলে প্রত্যেক শিক্ষার্থীর কাছ থেকে নিয়মবর্হিভূত ভাবে ১৫০ টাকা করে আদায় করেন। ওই বিদ্যালয় থেকে এবছর ৪১ জন পরীক্ষার্থী সমাপনী পরীক্ষায় অংশগ্রহন করবেন। আগামী ২৬ সেপ্টেম্বর মডেল টেষ্ট ও ১৮ নভেম্বর প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা অনুষ্ঠিত হবে।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন অভিভাবক জানান, আমাদের কাছ থেকে প্রধান শিক্ষক জীবন কৃষ্ণ কর পরীক্ষার ফি’র জন্য ১৫০ টাকা করে নিয়েছে।

কলারণ চন্ডিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জীবন কৃষ্ণ কর জানান, দুটি পরীক্ষায় সরকার নির্ধারিত ১২০ টাকা। কিন্তু আমাদের বিভিন্ন খরচ থাকায় বিদ্যালয় ম্যানেজিং কমিটির অনুমতিক্রমে আমরা ১৫০ টাকা করে ফি নিয়েছি।

উপজেলা শিক্ষা অফিসার পূরবী রানী দাস জানান, দুটি পরীক্ষায় সরকার নির্ধারিত ৬০ টাকা করে ১২০ টাকা। এর বেশি নেয়ার কোন বিধান নেই। কেউ যদি বেশি নিয়ে থাকে সুনির্দিষ্ট অভিযোগ পেলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

Please follow and like us:


« (পূর্ববর্তি সংবাদ)



উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial