ভাস্কর্য্য শিল্পীর রনজিত ও সঞ্জিতের পিতার রহস্যজনক মৃত্যু
বাগেরহাটের চিতলমারীতে যোগেন্দ্র নাথ মন্ডল (৫৭) নামের এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করেছে থানা পুলিশ । বুধবার সকালে পুলিশ তার মৃতদেহ ময়না তদন্তের জন্য বাগরহাট সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। যোগেন্দ্র নাথের মৃত্যু নিয়ে এলাকায় নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে। মৃত জোগেন্দ্র নাথ উপজেলার সন্তোষপুর ইউনিয়নের দড়িউমাজুড়ি গ্রামের চন্দ্রকান্তের পুত্র এবং ভাস্কর্য্য শিল্পী রনজিত ও সঞ্জিতের পিতা।চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অনুকুল সরকার জানান, খবর পেয়ে পুলিশ মঙ্গলবার সন্ধ্যায় তার বাড়ির বাগান থেকে মৃতদেহ উদ্ধার করে। এটা হত্যা না-কি আত্মহত্যা সেটা নিশ্চিত হতে মৃতদেহ ময়না তদন্তের জন্য বাগরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
Please follow and like us:
« কোস্ট গার্ড ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ অভিযানে গাজা ও ইয়াবাসহ ৩ ব্যবসায়ী আটক (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) চিতলমারীতে টমেটোর চারা’র ন্যায্যমূল্য পাচ্ছেনা চাষীরা »
