প্রধান সূচি

পাইকগাছার আশালতা ক্লিনিকের মালিককে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড

পাইকগাছার বাঁকা বাজারের আশালতা ক্লিনিকের মালিক দেবাশীষ মন্ডলকে ভ্রাম্যমান আদালত ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেছে। উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আব্দুল আউয়ালের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত বুধবার সকালে ক্লিনিকে অভিযান পরিচালনা করেন। ক্লিনিকের লাইসেন্সের মেয়াদ উত্তীর্ণ হওয়ায় প্রশাসনের নির্দেশনা উপেক্ষা করে ডাক্তার ও নার্স ছাড়াই অবৈধভাবে ক্লিনিক পরিচালনা করার অভিযোগে নির্বাহী ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ক্লিনিকের ব্যবস্থাপনা পরিচালক দেবাশীষ মন্ডলকে ৬ মাসের কারাদন্ড প্রদান করেন।

রাড়–লী ক্যাম্প পুলিশ দেবাশীষকে গ্রেফতার করে। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ সুজন কুমার সরকার ও পেশকার সাকিরুল ইসলাম। উল্লেখ্য, দেবাশীষ মন্ডল দীর্ঘদিন অবৈধভাবে আশালতা ক্লিনিক পরিচালনা করে আসছিল। এতে প্রতারিত হচ্ছিল এলাকার সাধারণ মানুষ।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial