প্রধান সূচি

Wednesday, September 12th, 2018

 

পিরোজপুরে আ’লীগের দুই মনোনয়ন প্রত্যাশী এমপি প্রার্থীর সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ॥ ইটপাটকেল নিক্ষেপ

পিরোজপুর-১ আসনে আওয়ামী লীগের দুই মনোনয়ন প্রত্যাশীর সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। আজ বুধবার রাত সাড়ে ৭ টার দিকে শহরের ক্লাব রোড ও সদর রোডে এ ঘটনা ঘটে। এ ঘটনায় পিরোজপুর শহর উত্তপ্ত হয়ে উঠে। ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনার এক পক্ষে রয়েছে পিরোজপুর-১ আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী পিরোজপুর পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হাবিবুর রহমান মালেকের সমর্থকবৃন্দ এবং অন্য পক্ষে রয়েছে টুঙ্গীপাড়া শেখ পরিবারের পুত্রবধু ও মুক্তিযুদ্ধকালীন মহকুমা আওয়ামী লীগের সভাপতি তৎকালীন এমএনএ এবং বাকশালের গভর্নর মরহুম এডভোকেট এনায়েত হোসেনের কন্যা শেখ এ্যানীবিস্তারিত পড়ুন


পিরোজপুরে আত্মসমর্পনকারী মাদক সেবী ও বিক্রেতাদের সাথে ডিআইজি’র মতবিনিময় সভা

বরিশাল রেঞ্জের ডিআইজি মোঃ শফিকুল ইসলাম বলেছেন, মাদক সেবী ও বিক্রেতাদের সামনে দুটি পথ খোলা আছে। এর একটি কারাগারে আটক থাকা অন্যটি মাদকের সাথে সব ধরনের সম্পর্ক ছিন্ন করে সুস্থ্য স্বাভাবিক জীবনে ফিরে আসা। যারা এ পথ থেকে ফিরে আসবে তাদের সমাজে পুর্নবাসিত করা হবে। তাদের উপার্জনের সুযোগ সৃষ্টি করে দেওয়া হবে এবং মাদক সেবীদের মাদক নিরাময় কেন্দ্রে বিনা খরচে চিকিৎসার ব্যবস্থা করা হবে। তিনি বুধবার সকালে পিরোজপুর পুলিশ লাইনস্ মিলনায়তনে ইতোপূর্বে আত্মসমর্পনকারী মাদক সেবী ও বিক্রেতাদের সাথে মতবিনিময় সভায় এসব কথা বলেন। পিরোজপুরের পুলিশ সুপার মোঃ সালাম কবির এরবিস্তারিত পড়ুন


স্বরূপকাঠিতে আওয়ামী লীগের একাংশের বিক্ষোভ মিছিল

পিরোজপুর জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও পিরোজপুর পৌরসভার মেয়র মো: হাবিবুর রহমান মালেক এর বিরুদ্ধে অপপ্রচার চালানো চেষ্টার অভিযোগে বিক্ষোভ মিছিল করেছে স্বরূপকাঠী উপজেলা আওয়ামী লীগের একাংশ। বুধবার সন্ধ্যায় স্বরূপকাঠি উপজেলা আওয়ামী লীগের ব্যানারে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও সহযোগী সংগঠনের একাংশ নেতা-কর্মীরা এ বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি স্বরূপকাঠি উপজেলা সদরের বন্দর থেকে শুরু হয়ে উপজেলা চত্ত্বরে গিয়ে এক পথসভায় মিলিত হয়। সেখানে নেতা কর্মীরা পিরোজপুর-১ আসন থেকে আওয়ামী লীগের সম্ভাব্য মনোনায়ন প্রার্থী পিরোজপুর পৌর মেয়র ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ হাবিবুর রহমান মালেকের জনপ্রিয়তার কথা তুলে ধরে বক্তব্যবিস্তারিত পড়ুন


মুক্তির দাবিতে পরিবারের সংবাদ সম্মেলন

মঠবাড়িয়ায় পুলিশের সাজানো মামলায় ব্যবসায়ীকে অস্ত্র দিয়ে পগ্রপ্তারের অভিযোগ

মঠবাড়িয়ায় জেলা বিএনপি’র এক নেতা ও ব্যবসায়ীকে মিথ্যা মামলা দিয়ে পুলিশি হয়রানীর অভিযোগ উঠেছে। ওই ব্যবসায়ী পরিবারের পক্ষ থেকে মঙ্গলবার রাতে স্থানীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এ মিথ্যা মামলা প্রত্যাহার ও তার দ্রুত মুক্তির দাবি করেন। পিরোজপুর জেলা বিএনপির সদস্য ও ঢাকার বিশিষ্ট ব্যবসায়ী শামীম মৃধার স্ত্রী লিয়া আক্তার সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করে এ দাবি জানান। লিয়া আক্তার লিখিত বক্তব্যে বলেন, গত ৩০ আগষ্ট শামীম মৃধা স্ত্রী ও দুগ্ধজাত দুই সন্তান নিয়ে ঢাকা হতে পারিবারিক কাজে মঠবাড়িয়া গ্রামের বাড়িতে আসেন। কিন্তু থানা পুলিশ ৫ সেপ্টেম্বর গভীর রাতে উপজেলাবিস্তারিত পড়ুন


সোহাগ সভাপতি ॥ শাহীন সম্পাদক

ইন্দুরকানী প্রবাসী ফাউন্ডেশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন

সাইফুর রহমান সোহাগকে সভাপতি, মিজান সিকদারকে সিনিয়র সহ-সভাপতি ও মতিউর রহমান শাহিনকে সাধারণ সম্পাদক করে ইন্দুরকানীতে প্রবাসী ফাউন্ডেশনের কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার রাতে উপজেলার প্রবাসী ফাউন্ডেশন কার্যালয়ে সাইফুর রহমান সোহাগের সভাপতিত্বে সর্বসন্মতিক্রমে ৩১ সদস্য বিশিষ্ট এ পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্য সদস্যরা হলেন সহ-সভাপতি মোঃ কামরুল হাসান, মোঃ আখতারুজ্জামান মিঠু, যুগ্ম সাধারন সম্পাদক মোঃ আলী হায়দার, সহ-সম্পাদক মোঃ মিরাজ হাওলাদার, সাংগঠনিক সম্পাদক মোঃ ছগির হাওলাদার, মোঃ পিটু শেখ, মোঃ সাইফুল ইসলাম, রিয়াজ খাঁন, কোষাধ্যক্ষ মোঃ এনায়েত হোসেন,  প্রচার সম্পাদক মোঃ ছগির সিকদার, দপ্তর সম্পাদক মোঃ জাহিদুল ইসলাম,বিস্তারিত পড়ুন


ইন্দুরকানীতে যুবলীগ নেতা আহতের মামলায় মাদরাসা সুপার কারাগারে

ইন্দুরকানীতে আহতের ঘটনায় যুবলীগ নেতা রফিকুল ইসলামের দায়ের করা মামলায় মাদরাসা সুপার সহ দুই জনকে কারাগারে পাঠিয়েছে আদালত। সোমবার পিরোজপুর জুডিশিয়াল ম্যজিষ্ট্রেড এর আদালতে উপজেলার রহিমউদ্দিন স্মৃতি দাখিল মাদরাসার সুপার আমিনুল ইসলাম সহ ৯ জন হাজির হলে আদালত শুনানি শেষে মাদরাসা সুপার আমিনুল ইসলাম ও সিরাজুল ইসলামের জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠান এবং অন্য ৭ আসামীর জামিন মঞ্জুর করেন। জানা যায়, গত ২৯ আগষ্ট উপজেলার পত্তাশী বাজারে পল্লী বিদ্যুতের সংযোগের নামে গ্রাহকের কাছ থেকে আদায়কৃত টাকা নিয়ে ইউপি সদস্য মাসুম হাওওলাদারের সাথে যুবলীগ নেতার কথার কাটাকাটিতে হামলা ও সংঘর্ষেরবিস্তারিত পড়ুন


যক্ষা মুক্ত বাগেরহাট গড়তে সকল চিকিৎসকের প্রতি আহব্বান

বাগেরহাট সদর হাসপাতালের সম্মেলন কক্ষে যক্ষা মুক্ত বাগেরহাট গড়ার লক্ষে এক ওরিয়েন্টেশন কর্মসুচী অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে জেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে গ্র্যাজুয়েট প্রাইভেট প্যাকটিশনারদের নিয়ে এ কর্মশালা হয়েছে। বাগেরহাটের সিভিল সার্জন ডা: অরুন চন্দ্র মন্ডলের সভাপতিত্বে ও সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা: প্রদিপ কুমার বকসির সঞ্চালনায় উক্ত কর্মশালায় বক্তব্য রাখেন, বাগেরহাট বি.এম.এ’র সাধারন সম্পাদক ডা: আব্দুল মতিন আকন, ডেপুটি সিভিল সার্জন ডা: পুলক কুমার দেবনাথ, ডা: মো: লুৎফুল কবির, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা: মোশারফ হোসেন, হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা: মশিউর রহমান, ডা: আবু দাউদ খান, ডা: মো: মনিরুজ্জামান,বিস্তারিত পড়ুন


পাইকগাছার আশালতা ক্লিনিকের মালিককে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড

পাইকগাছার বাঁকা বাজারের আশালতা ক্লিনিকের মালিক দেবাশীষ মন্ডলকে ভ্রাম্যমান আদালত ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেছে। উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আব্দুল আউয়ালের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত বুধবার সকালে ক্লিনিকে অভিযান পরিচালনা করেন। ক্লিনিকের লাইসেন্সের মেয়াদ উত্তীর্ণ হওয়ায় প্রশাসনের নির্দেশনা উপেক্ষা করে ডাক্তার ও নার্স ছাড়াই অবৈধভাবে ক্লিনিক পরিচালনা করার অভিযোগে নির্বাহী ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ক্লিনিকের ব্যবস্থাপনা পরিচালক দেবাশীষ মন্ডলকে ৬ মাসের কারাদন্ড প্রদান করেন। রাড়–লী ক্যাম্প পুলিশ দেবাশীষকে গ্রেফতার করে। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ সুজন কুমার সরকারবিস্তারিত পড়ুন


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial