প্রধান সূচি

ইন্দুরকানীতে যুবলীগ নেতা আহতের মামলায় মাদরাসা সুপার কারাগারে

ইন্দুরকানীতে আহতের ঘটনায় যুবলীগ নেতা রফিকুল ইসলামের দায়ের করা মামলায় মাদরাসা সুপার সহ দুই জনকে কারাগারে পাঠিয়েছে আদালত। সোমবার পিরোজপুর জুডিশিয়াল ম্যজিষ্ট্রেড এর আদালতে উপজেলার রহিমউদ্দিন স্মৃতি দাখিল মাদরাসার সুপার আমিনুল ইসলাম সহ ৯ জন হাজির হলে আদালত শুনানি শেষে মাদরাসা সুপার আমিনুল ইসলাম ও সিরাজুল ইসলামের জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠান এবং অন্য ৭ আসামীর জামিন মঞ্জুর করেন।

জানা যায়, গত ২৯ আগষ্ট উপজেলার পত্তাশী বাজারে পল্লী বিদ্যুতের সংযোগের নামে গ্রাহকের কাছ থেকে আদায়কৃত টাকা নিয়ে ইউপি সদস্য মাসুম হাওওলাদারের সাথে যুবলীগ নেতার কথার কাটাকাটিতে হামলা ও সংঘর্ষের ঘটনায় দুই যুবলীগ নেতা আহত হয়। পরে গত ৬ সেপ্টেম্বর ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহবায়ক রফিকুল ইসলাম বাদী হয়ে দুই ইউপি সদস্য, মাদরাসা সুপার সহ ১৩ জনের বিরুদ্ধে ইন্দুরকানী থানায় মামলা করেন।

এ মামলার প্রথম আসামী ইউপি সদস্য মাসুম হাওলাদার জানান, একটি সাজানো মিথ্যা মামলায় মাদরাসা সুপার সহ আমাদেরকে হয়রানি করার জন্য আসামী করা হয়েছে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial