সোহাগ সভাপতি ॥ শাহীন সম্পাদক
ইন্দুরকানী প্রবাসী ফাউন্ডেশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন
সাইফুর রহমান সোহাগকে সভাপতি, মিজান সিকদারকে সিনিয়র সহ-সভাপতি ও মতিউর রহমান শাহিনকে সাধারণ সম্পাদক করে ইন্দুরকানীতে প্রবাসী ফাউন্ডেশনের কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার রাতে উপজেলার প্রবাসী ফাউন্ডেশন কার্যালয়ে সাইফুর রহমান সোহাগের সভাপতিত্বে সর্বসন্মতিক্রমে ৩১ সদস্য বিশিষ্ট এ পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন সহ-সভাপতি মোঃ কামরুল হাসান, মোঃ আখতারুজ্জামান মিঠু, যুগ্ম সাধারন সম্পাদক মোঃ আলী হায়দার, সহ-সম্পাদক মোঃ মিরাজ হাওলাদার, সাংগঠনিক সম্পাদক মোঃ ছগির হাওলাদার, মোঃ পিটু শেখ, মোঃ সাইফুল ইসলাম, রিয়াজ খাঁন, কোষাধ্যক্ষ মোঃ এনায়েত হোসেন, প্রচার সম্পাদক মোঃ ছগির সিকদার, দপ্তর সম্পাদক মোঃ জাহিদুল ইসলাম, ত্রান ও দূর্যোগ সম্পাদক মোঃ সালেহ আহম্মেদ, সমাজ কল্যাণ সম্পাদক মোঃ হাফিজ, শিক্ষা বিষয়ক সম্পাদক মোঃ আলমগীর, ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ জাকির মৃধা, ক্রীড়া সম্পাদক মোঃ মিরাজ খান, মানব সম্পদ উন্নয়ন সম্পাদক মোঃ ইমরান, সাংস্কৃতিক সম্পাদক মোঃ টিটু পোঞ্চাইদ, সদস্য মোঃ আরিফুর রহমান খাঁন টুটুল, মোঃ রিয়াজ হাওলাদার, মোঃ ইয়াকুব, মোঃ রুহুল আমিন, মোঃ মাসুম হাওলাদার, শামীম তালুকদার, মোঃ দিবানুর, মোঃ সালমান খান, বাপ্পী হালদার, মোঃ জাকির শেখ, মোঃ জহির হাওলাদার।
উল্লেখ্য ২০১৭ সালের ৮ আগষ্ট এ সংগঠনটি আত্মপ্রকাশের পর থেকে এ উপজেলার অসহায় মানুষদের বিভিন্ন ভাবে সহায়তা করে যাচ্ছে।
