প্রধান সূচি

যক্ষা মুক্ত বাগেরহাট গড়তে সকল চিকিৎসকের প্রতি আহব্বান

বাগেরহাট সদর হাসপাতালের সম্মেলন কক্ষে যক্ষা মুক্ত বাগেরহাট গড়ার লক্ষে এক ওরিয়েন্টেশন কর্মসুচী অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে জেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে গ্র্যাজুয়েট প্রাইভেট প্যাকটিশনারদের নিয়ে এ কর্মশালা হয়েছে।

বাগেরহাটের সিভিল সার্জন ডা: অরুন চন্দ্র মন্ডলের সভাপতিত্বে ও সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা: প্রদিপ কুমার বকসির সঞ্চালনায় উক্ত কর্মশালায় বক্তব্য রাখেন, বাগেরহাট বি.এম.এ’র সাধারন সম্পাদক ডা: আব্দুল মতিন আকন, ডেপুটি সিভিল সার্জন ডা: পুলক কুমার দেবনাথ, ডা: মো: লুৎফুল কবির, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা: মোশারফ হোসেন, হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা: মশিউর রহমান, ডা: আবু দাউদ খান, ডা: মো: মনিরুজ্জামান, ডা: আবুল বাশার মোহাম্মদ সাদি, ডা: ওয়াসেক বিন সহিদ, ডা: এস. এম. শাহনেওয়াজ, ডা: আফসানা আকতার, ডা: সুবল মন্ডল, ডা: রোয়েনা আলম, ডা: শেখ রিয়াদুজ্জামান, ডা: আমরান মোহাম্মাদ, ডা: মো: তারিকুল ইসলাম, ডা: শংকর কুমার প্রমুখ।

সভায় সমাপনি বক্তব্যে সিভিল সার্জন ডা: অরুন চন্দ্র মন্ডল বাগেরহাট জেলাকে যক্ষা মুক্ত করে স্বাস্থ্য বিভাগকে একটি মডেল হিসাবে গড়ে তোলার জন্য সকল চিকিৎসকদের প্রতি আহব্বান জানান।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial