প্রধান সূচি

পিরোজপুরে আত্মসমর্পনকারী মাদক সেবী ও বিক্রেতাদের সাথে ডিআইজি’র মতবিনিময় সভা

বরিশাল রেঞ্জের ডিআইজি মোঃ শফিকুল ইসলাম বলেছেন, মাদক সেবী ও বিক্রেতাদের সামনে দুটি পথ খোলা আছে। এর একটি কারাগারে আটক থাকা অন্যটি মাদকের সাথে সব ধরনের সম্পর্ক ছিন্ন করে সুস্থ্য স্বাভাবিক জীবনে ফিরে আসা। যারা এ পথ থেকে ফিরে আসবে তাদের সমাজে পুর্নবাসিত করা হবে। তাদের উপার্জনের সুযোগ সৃষ্টি করে দেওয়া হবে এবং মাদক সেবীদের মাদক নিরাময় কেন্দ্রে বিনা খরচে চিকিৎসার ব্যবস্থা করা হবে। তিনি বুধবার সকালে পিরোজপুর পুলিশ লাইনস্ মিলনায়তনে ইতোপূর্বে আত্মসমর্পনকারী মাদক সেবী ও বিক্রেতাদের সাথে মতবিনিময় সভায় এসব কথা বলেন। পিরোজপুরের পুলিশ সুপার মোঃ সালাম কবির এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় পিরোজপুরের সিনিয়র সাংবাদিক গৌতম বক্তব্য রাখেন।

এসময় মাদক সেবী ও বিক্রেতা ভান্ডারিয়ার কামাল সিকদার ও মঠবাড়িয়ার মনির বয়াতী তাদের অনুভুতি ব্যক্ত করে বলেন স্বাভাবিক জীবনে ফিরে এসে তারা এখন ভাল আছেন। সভায় অন্যান্যের মধ্যে পুলিশের বিভিন্ন পর্যায়ে কর্মকর্তাবৃন্দ পিরোজপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফসিউল ইসলাম বাচ্চুসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

ডিআইজি মোঃ শফিকুল ইসলাম এদিন দুপুরে পিরোজপুর শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত শহর পুলিশ ফাড়ির নব নির্মিত দ্বিতল ভবনের উদ্বোধন করেন। গণপূর্ত বিভাগ ২ কোটি ২২ লক্ষ টাকা ব্যয় করে ৩ হাজার ৩শত ৫০ বর্গফুটের আধুনিক সুযোগ সুবিধা সম্বলিত এ ভবনটি নির্মান করে। এ ভবনে পুলিশ সদস্যদের বসবাসের পাশাপাশি অস্ত্রাগার এবং আসামী রাখার হাজতখানাও রয়েছে।

এর আগে সকাল ১১ টায় ডিআইজি সরকারি সোহরাওয়ার্দী কলেজে স্টুডেন্ট কমিউনিটি পুলিশিং এর এক সেমিনারে মাদক, ইভটিজিং, জঙ্গীবাদ, সন্ত্রাস এর উপর বক্তব্য রাখেন এবং ছাত্রদের এ সকল অপরাধ থেকে দুরে থেকে প্রিয় মাতৃভুমি গড়ার কাজে নিজেকে নিয়োজিত করার আহ্বান জানান।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial