পাইকগাছায় আলহাজ্ব ফসিয়ার রহমানের স্মরণ সভা
পাইকগাছায় আলহাজ্ব ফসিয়ার রহমানের ২য় মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। পৌরসভা, ষোলআনা ব্যবসায়ী সমবায় সমিতি লিঃ ও সকল ব্যবসায়ীদের যৌথ উদ্যোগে বৃহস্পতিবার সকালে পৌরসভা চত্ত্বরে ষোলআনা ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি এডভোকেট মোর্তজা জামান আলমগীর রুলুর সভাপতিত্বে স্মরণসভায় প্রধান অতিথি ছিলেন পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর। বিশেষ অতিথি ছিলেন উপাধ্যক্ষ সরদার মোহাম্মদ আলী, সহকারী অধ্যাপক সেখ রুহুল কুদ্দুস, ব্যবসায়ী এস এম মোজাম্মেল হক, আনোয়ার ইকবাল মন্টু, আনিছুর রহমান মুক্ত, জি এম ইকরামুল ইসলাম, গোলাম কিবরিয়া রিপন, শেখ জালাল উদ্দীন, মনোহর চন্দ্র সানা, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান কৃষ্ণপদ মন্ডল, পৌর কাউন্সিলর শেখ মাহাবুবর রহমান রনজু, এস এম তৈয়বুর রহমান, কামাল আহমেদ সেলিম নেওয়াজ ও কবিতা দাশ, মরহুমের ছেলে আলহাজ্ব মাসফিয়ার রহমান সবুজ ও আলহাজ্ব ইসতিয়ার রহমান শুভ, জি এম রশীদুজ্জামান, শেখ আবুল কালাম আজাদ, ষোলআনা ব্যবসায়ী সমবায় সমিতির সম্পাদক ইলিয়াস হোসেন, সহ-সভাপতি জি এম শুকুরুজ্জামান, কোষাধ্যাক্ষ মৃত্যুঞ্জয় সরদার। অনুষ্ঠান পরিচালনা করেন প্রভাষক ময়নুল ইসলাম।
উল্লেখ্য, ২০১৬ সালের ১১ আগস্ট সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় দানবীর আলহাজ্ব মো. ফসিয়ার রহমান মৃত্যুবরণ করেন।
