প্রধান সূচি

নাজিরপুরে শিক্ষিকার বেত্রাঘাতে ৩ শিক্ষার্থী গুরুতর আহত

জেলার নাজিরপুর উপজেলার শাঁখারীকাঠী ইউনিয়নের ৫০নং গিলাতলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষিকা কর্তৃক ৩ শিক্ষার্থীকে বেত্রাঘাত করে গুরুতর আহত করার অভিযোগ পাওয়া  গেছে। আহত শিক্ষার্থীদের স্থানীয় পল্লী চিকিৎসকের মাধ্যমে চিকিৎসা  দেয়া হয়েছে। আহত শিক্ষার্থীরা হচ্ছে ওই বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী প্রতীক শিকদার, নুপুর হালদার ও অন্ত  বেপারী।

আহত প্রতীক শিকদারের পিতা কলেজ শিক্ষক প্রশান্ত প্রকাশ শিকদার বুধবার রাত সোয়া ৯ টার দিকে মুঠোফোনে সাংবাদিকদের বিষয়টি অবগত করেন।

বৃহস্পতিবার সরেজমিনে গিয়ে দেখা যায় নুপুর হালদারসহ ৩ শিক্ষার্থীই জ্বরে কাতরাচ্ছে। প্রত্যেকের পিটে ও ২ বাহুতে বেত্রাঘাতের চিহ্ন রয়েছে। এ সময় আহত শিক্ষার্থীদের কাছে ঘটনার কারণ জানতে চাইলে তারা জানায়, বুধবার বিদ্যালয়ের প্রথম প্রিয়ডে ইংরেজী ক্লাস নেন শ্রেণী শিক্ষিকা নিয়তি এদবর। বাড়ির পড়া মুখস্ত দিতে সামান্য ভুল হওয়ায় তাদের তিনজনকে ম্যাডাম বেত দিয়ে বেদমভাবে পিটান। এক পর্যায়ে তারা মেঝেতে পড়ে গেলেও তিনি সেখান থেকে উঠিয়ে আবারও পিটান।

এ ব্যাপারে অভিযুক্ত শিক্ষিকা নিয়তি এদবরের কাছে জানতে চাইলে তিনি জানান, আমার ছাত্রকে আমি সামান্য শাসন করার অধিকার রাখি। আর এ কারণে তাদের হালকা পিটুনি দেয়া হয়েছে।

এ ব্যাপারে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শিকদার আতিকুর রহমান জুয়েল জানান, এ ঘটনায় এখনো কোন অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial