Thursday, August 30th, 2018
পিরোজপুরে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ বিষয়ক কুইজ প্রতিযোগিতা
পিরোজপুরে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ বিষয়ক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার পিরোজপুর শেরে বাংলা পাবলিক লাইব্রেরীর উদ্যোগে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে এ কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। স্বাধীনতার স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। জেলার মাধ্যমিক পর্যায়ের ১৭টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় চার শতাধিক শিক্ষার্থী কুইজ প্রতিযোগিতায় অংশ নেয়। কুইজ প্রতিযোগিতার উদ্বোধন করেন পিরোজপুরের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মোঃ মোস্তাফিজুর রহমান। শেরে বাংলা পাবলিক লাইব্রেরীর সহ-সভাপতি এডভোকেট এম এ মান্নানের সভাপতিত্বে অতিথি হিসেবে বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার মোল্লাবিস্তারিত পড়ুন
স্বরূপকাঠীতে কলেজ ছাত্রীর আত্মহত্যা
পিরোজপুরের স্বরূপকাঠী উপজেলায় সাদিয়া আকন (১৮) নামে এক কলেজ ছাত্রী আত্মহত্যা করেছে। বুধবার রাতে উপজেলার সুটিয়াকাঠি গ্রামে এ আত্মহত্যার ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে আজ বৃহস্পতিবার সকালে ময়না তদন্তের পিরোজপুর মর্গে প্রেরণ করেছে। সাদিয়া স্বরূপকাঠী ফজিলা রহমান মহিলা কলেজের দ্বাদশ শ্রেনির ছাত্রী। এলাকাবাসী সুত্রে জানা গেছে, সুটিয়াকাঠি গ্রামের মো. শাহাদাত হোসেনের মেয়ে সাদিয়া বুধবার রাতে বাড়ির সকলের অগোচরে ঘরের দোতলায় কাঠের রুয়ার সাথে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে। এ ব্যাপারে স্বরূপকাঠী থানায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে। প্রেমঘটিত কারণে আত্মহত্যা হতে পারে বলে জানা গেছে।
বিআরডিবি’র খেলাপী ঋণ আদায়ে মাইকিং
পিরোজপুরের ইন্দুরকানীতে বিআরডিবির মেয়াদ উত্তীর্ণ খেলাপী ঋণ আদায়ে মাইকিং করা হয়েছে। বুধবার দিনব্যাপী বিআরডিবির মূল কর্মসূচী ইউসিসিএ লিঃ সহ চলমান বিভিন্ন প্রকল্প কর্মসূচীর মেয়াদউত্তীর্ন খেলাপী ঋণ আদায়ে উপজেলার প্রত্যেক গ্রামে গ্রামে মাইকিং করা হয়েছে। ইন্দুরকানী উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা এস এম জাগলুল হাসান (অঃ দাঃ) বলেন, “ইন্দুরকানী উপজেলায় বিআরডিবির মূল কর্মসূচী ইউসিসিএর আওতায় ২.০০ লক্ষ, সদাবিক প্রকল্পে ৩৮.৫০ লক্ষ, পল্লী প্রগতি প্রকল্পে ৮.৪৫ লক্ষ, ১.১১ লক্ষসহ মোট ৫০ লক্ষাধিক টাকা মেয়াদউত্তীর্ণ খেলাপী ঋণ হিসেবে দীর্ঘদিন মাঠে পড়ে আছে। ইন্দুরকানী উপজেলা নির্বাহী অফিসার মহোদয়ের অনুমতিক্রমে খেলাপী ঋণ আদায়ে এ কর্মসূচী গ্রহনবিস্তারিত পড়ুন
পাইকগাছায় আলহাজ্ব ফসিয়ার রহমানের স্মরণ সভা
পাইকগাছায় আলহাজ্ব ফসিয়ার রহমানের ২য় মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। পৌরসভা, ষোলআনা ব্যবসায়ী সমবায় সমিতি লিঃ ও সকল ব্যবসায়ীদের যৌথ উদ্যোগে বৃহস্পতিবার সকালে পৌরসভা চত্ত্বরে ষোলআনা ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি এডভোকেট মোর্তজা জামান আলমগীর রুলুর সভাপতিত্বে স্মরণসভায় প্রধান অতিথি ছিলেন পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর। বিশেষ অতিথি ছিলেন উপাধ্যক্ষ সরদার মোহাম্মদ আলী, সহকারী অধ্যাপক সেখ রুহুল কুদ্দুস, ব্যবসায়ী এস এম মোজাম্মেল হক, আনোয়ার ইকবাল মন্টু, আনিছুর রহমান মুক্ত, জি এম ইকরামুল ইসলাম, গোলাম কিবরিয়া রিপন, শেখ জালাল উদ্দীন, মনোহর চন্দ্র সানা, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান কৃষ্ণপদ মন্ডল, পৌর কাউন্সিলর শেখবিস্তারিত পড়ুন
নাজিরপুরে শিক্ষিকার বেত্রাঘাতে ৩ শিক্ষার্থী গুরুতর আহত
জেলার নাজিরপুর উপজেলার শাঁখারীকাঠী ইউনিয়নের ৫০নং গিলাতলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষিকা কর্তৃক ৩ শিক্ষার্থীকে বেত্রাঘাত করে গুরুতর আহত করার অভিযোগ পাওয়া গেছে। আহত শিক্ষার্থীদের স্থানীয় পল্লী চিকিৎসকের মাধ্যমে চিকিৎসা দেয়া হয়েছে। আহত শিক্ষার্থীরা হচ্ছে ওই বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী প্রতীক শিকদার, নুপুর হালদার ও অন্ত বেপারী। আহত প্রতীক শিকদারের পিতা কলেজ শিক্ষক প্রশান্ত প্রকাশ শিকদার বুধবার রাত সোয়া ৯ টার দিকে মুঠোফোনে সাংবাদিকদের বিষয়টি অবগত করেন। বৃহস্পতিবার সরেজমিনে গিয়ে দেখা যায় নুপুর হালদারসহ ৩ শিক্ষার্থীই জ্বরে কাতরাচ্ছে। প্রত্যেকের পিটে ও ২ বাহুতে বেত্রাঘাতের চিহ্ন রয়েছে। এ সময় আহত শিক্ষার্থীদেরবিস্তারিত পড়ুন
নাজিরপুরে দু’পক্ষের সংঘর্ষে আহত ৭
পিরোজপুরের নাজিরপুরে এক কিশোরীকে উত্যক্তের ঘটনাকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে ৭ জন আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে বুধবার সন্ধ্যায় উপজেলার সদর ইউনিয়নের পাতিলাখালী গ্রামে। আহতদের নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। হাসপাতালে চিকিৎসাধীন রিপন খান (৩২) জানান, উপজেলার ছোট আমতলা গ্রামের সুজন খান (২০) ও তার ৭ বন্ধু মিলে ঈদের দিন বিকেলে উপজেলা সদর ইউনিয়নের পাতিলাখালী গ্রামে এসে এক কিশোরীকে উত্যক্ত করে। বিষয়টি স্থানীয়রা দেখতে পেয়ে প্রতিবাদ করলে তারা চলে যায়। বুধবার বিকেলে তারা পুনরায় ওই গ্রামে এসে মেয়েটিকে উত্যক্ত করতে থাকলে রিপনসহ কয়েকজন প্রতিবাদ করে। এ সময় সুজনসহ তারবিস্তারিত পড়ুন
