প্রধান সূচি

পিরোজপুরে নিরাপদ সড়ক বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা

পিরোজপুরে নিরাপদ সড়ক বিষয়ক জেলা পর্যায়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার জেলা প্রশাসন ও বিআরটিএ পিরোজপুর এর আয়োজনে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এস এম সোহরাব হোসেনের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারি পুলিশ সুপার (এএসপি) মো. রিয়াজ হোসেন পিপিএম, বিআরটিএ কর্মকর্তা এস এম মাহাবুবুর রহমান, ট্রাফিক পুলিশের টিআই জুলফিকার আমিন, জেলা শ্রমিক লীগের আহবায়ক মজনু তালুকদার ও জেলা বাস ও মিনিবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. আলমগীর হোসেন প্রমুখ।

কর্মশালায় প্রজেক্টরের মাধ্যমে বাস, মিনিবাস, ট্রাক, পিকআপ, টেম্পো ও ইজিবাইক চালকদের গাড়ি চালনার বিভিন্ন নিয়ম-কানুন এবং ট্রাফিক আইনের বিষয়ে প্রশিক্ষণ দেয়া দেয়। প্রশিক্ষণ কর্মশালায় জেলার প্রায় ৩০০ গাড়ি চালক ও পরিবহন শ্রমিকবৃন্দ উপস্থিত ছিলেন।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial