প্রধান সূচি

জেলা তথ্য অফিসের উদ্যোগে নাজিরপুরে উঠান বৈঠক

পিরোজপুর জেলা তথ্য অফিসের আয়োজনে বুধবার নাজিরপুর উপজেলার শাখাঁরীকাঠী ইউনিয়নের সাতকাছিমিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে “শিশু ও নারী উন্নয়নে সচেতনতামূলক যোগাযোগ কার্যক্রম (৫ম পর্যায়)” শীর্ষক প্রকল্পের আওতায় উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

সাতকাছিমিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুন্নাহার বেগমের সভাপতিত্ব উঠান বৈঠকে প্রধান অতিথি ছিলেন জেলা তথ্য অফিসার মহসীন হোসেন তালুকদার। অনুষ্ঠন সঞ্চালনা করেন জেলা সহকারী তথ্য অফিসার বিশ^জিৎ শিকদার।

অনুষ্ঠানে শিশু ও নারীর অধিকার, শিশুর যথাযথ বিকাশ, অটিজম ও শিশুর মানসিক স্বাস্থ্য, জন্ম নিবন্ধন, শিক্ষা, নারীর ক্ষমতায়ন কার্যক্রমসমূহ, নারীর সামাজিক নিরাপত্তা কর্মসূচীসমূহ, শিশুর পানিতে ডুবে যাওয়া প্রতিরোধ, পরিবেশ সুরক্ষা ও দুর্যোগকালীন নারী ও শিশুর সচেতনতা, জেন্ডার সমতা, নিরাপদ মাতৃত্ব, শিশু ও নারী নির্যাতন প্রতিরোধ, মাদক ও জঙ্গিবাদ প্রতিরোধ ইত্যাদি বিষয়ে আলোচনা করা হয়।

অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক, স্থানীয় সুধীজন ও ছাত্র-ছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial