ইন্দুরকানীতে দুঃস্থ কল্যাণ সংস্থার মতবিনিময় সভা
জেলার ইন্দুরকানী উপজেলার চন্ডিপুর কিন্ডারগার্টেন (কেজি) স্কুল মিলনায়তনে বেসরকারি উন্নয়ন মূলক সংস্থা ‘দুঃস্থ কল্যাণ (ডি.কে.এস)সংস্থার’ উদ্যোগে বুধবার উপজেলার ৩নং বালিপাড়া ইউনিয়ন ও ওয়ার্ড দুঃস্থ নেত্রী এবং স্থানীয় সমাজসেবীদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
জাতীয়পার্টি জেপির ইন্দুরকানী উপজেলা সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান মো. মশিউর রহমান মঞ্জুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, জেপির বালিপাড়া ইউনিয়ন সভাপতি মো. কবির হোসেন গাজী, যুবসংহতী জেপির উপজেলা সহ-সভাপতি মো. আল আমীন, দুঃস্থ কল্যাণ সংস্থার উপদেষ্টা এম এ রব্বানী ফিরোজ, প্রশাসনিক কর্মকর্তা কাজী আতাহার হোসেন, স্থানীয় প্রবীণ সমাজসেবী মো. কালাম হাওলাদার, মো. বাবুল জোমাদ্দার, মো. শহদিুল ইসলাম, মো. জুয়েল মৃধা, দুঃস্থ কল্যাণ সংস্থার ইউনিয়ন সভানেত্রী আমেনা বেগম, সংরক্ষিত মহিলা ইউপি সদস্য ও দুঃস্থ নেত্রী লাকী বেগম, তাজরিয়ান আক্তার, ইসরাত জাহান, শাহিনুর বেগম, আসমা আক্তার, বকুল বেগম ও নিলুফা ইয়াসমিন প্রমূখ।
