প্রধান সূচি

Wednesday, August 29th, 2018

 

বাংলাদেশ জাতীয় শারীরিক প্রতিবন্দ্বী ক্রিকেট দলের খেলোয়ার শাওন এখন ইজিবাইক চালক

ক্রিকেটার মাশরাফী, সাকিব বা তাসকিন মতো সেলিব্রিটি নয়। তবে সেও বাংলাদেশ ক্রিকেটের একটি অংশ। তার নাম মো. শাওন সিকদার। শাওন বাংলাদেশ জাতীয় শারীরিক প্রতিবন্ধী ক্রিকেট দলের কৃতি ব্যাটসম্যান ও উইকেট কিপার। পিরোজপুর সদর উপজেলার শারিকতলা-ডুমরিতলা ইউনিয়নের কুমরিমাড়া আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা মৎস্যজীবি বাবুল সিকদার ও গৃহিনী নাসিমা বেগমের সন্তান শাওন সিকদার বাংলাদেশ জাতীয় শারীরিক প্রতিবন্দ্বী ক্রিকেট দলের সদস্য হিসেবে গত জুলাই মাসের দ্বিতীয় সপ্তাহে ইংল্যান্ডে ফিজিক্যাল ডিজ্যাবিলিটি ট্রাই ন্যাশন টি টুইয়েন্টি সিরিজের ম্যান অব দ্যা সিরিজ ও ম্যান অব দ্যা ম্যাচ পুরস্কার জিতেছে। ইংল্যান্ড ও পাকিস্তানের সাথে দলের হয়ে খেলে তারবিস্তারিত পড়ুন


স্বরূপকাঠীতে চোলাই মদসহ সন্ত্রাসী নয়ন গাজী গ্রেফতার

স্বরূপকাঠী উপজেলার সমেদয়কাঠির আলোচিত সন্ত্রাসী ও একাধিক মামলার আসামী নয়ন গাজি এবং তার দুই সহযোগী মিজানুর রহমান ও আলম হাওলাদারকে ৬ লিটার চোলাই মদসহ গ্রেফতার করেছে পুলিশ। বুধবার বিকেলে গোপন সূত্রে খবর পেয়ে উপজেলার সমুদয়কাঠী ইউনিয়নের মৈশানি গ্রামের জামাল গাজীর ঘর থেকে তাদেরকে আটক করা হয়। স্বরূপকাঠী থানার এস আই সঞ্জিব কুমার পাহললান বলেন, গোপন সূত্রে খবর পেয়ে মৈশানি গ্রামের জামাল গাজীর বাড়ী থেকে চোলাই মদসহ তাদেরকে গ্রেফতার করা হয়। এসময় মদ তৈরীর আনুমানিক প্রায় পাঁচ-ছয় লিটারের মত কাঁচামাল এবং আধা লিটার চোলাই মদ পাওয়া যায়। গ্রেফতারকৃত নয়ন গাজী এলাকারবিস্তারিত পড়ুন


পিরোজপুরে নিরাপদ সড়ক বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা

পিরোজপুরে নিরাপদ সড়ক বিষয়ক জেলা পর্যায়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার জেলা প্রশাসন ও বিআরটিএ পিরোজপুর এর আয়োজনে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এস এম সোহরাব হোসেনের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারি পুলিশ সুপার (এএসপি) মো. রিয়াজ হোসেন পিপিএম, বিআরটিএ কর্মকর্তা এস এম মাহাবুবুর রহমান, ট্রাফিক পুলিশের টিআই জুলফিকার আমিন, জেলা শ্রমিক লীগের আহবায়ক মজনু তালুকদার ও জেলা বাস ও মিনিবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. আলমগীর হোসেন প্রমুখ। কর্মশালায় প্রজেক্টরের মাধ্যমে বাস, মিনিবাস, ট্রাক, পিকআপ, টেম্পো ও ইজিবাইক চালকদেরবিস্তারিত পড়ুন


জেলা তথ্য অফিসের উদ্যোগে নাজিরপুরে উঠান বৈঠক

পিরোজপুর জেলা তথ্য অফিসের আয়োজনে বুধবার নাজিরপুর উপজেলার শাখাঁরীকাঠী ইউনিয়নের সাতকাছিমিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে “শিশু ও নারী উন্নয়নে সচেতনতামূলক যোগাযোগ কার্যক্রম (৫ম পর্যায়)” শীর্ষক প্রকল্পের আওতায় উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সাতকাছিমিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুন্নাহার বেগমের সভাপতিত্ব উঠান বৈঠকে প্রধান অতিথি ছিলেন জেলা তথ্য অফিসার মহসীন হোসেন তালুকদার। অনুষ্ঠন সঞ্চালনা করেন জেলা সহকারী তথ্য অফিসার বিশ^জিৎ শিকদার। অনুষ্ঠানে শিশু ও নারীর অধিকার, শিশুর যথাযথ বিকাশ, অটিজম ও শিশুর মানসিক স্বাস্থ্য, জন্ম নিবন্ধন, শিক্ষা, নারীর ক্ষমতায়ন কার্যক্রমসমূহ, নারীর সামাজিক নিরাপত্তা কর্মসূচীসমূহ, শিশুর পানিতে ডুবে যাওয়া প্রতিরোধ, পরিবেশ সুরক্ষা ওবিস্তারিত পড়ুন


ইন্দুরকানীতে দুঃস্থ কল্যাণ সংস্থার মতবিনিময় সভা

জেলার ইন্দুরকানী উপজেলার চন্ডিপুর কিন্ডারগার্টেন (কেজি) স্কুল মিলনায়তনে বেসরকারি উন্নয়ন মূলক সংস্থা ‘দুঃস্থ কল্যাণ (ডি.কে.এস)সংস্থার’ উদ্যোগে বুধবার উপজেলার  ৩নং বালিপাড়া ইউনিয়ন ও ওয়ার্ড দুঃস্থ নেত্রী এবং স্থানীয় সমাজসেবীদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। জাতীয়পার্টি জেপির ইন্দুরকানী উপজেলা সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান মো. মশিউর রহমান মঞ্জুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, জেপির বালিপাড়া ইউনিয়ন সভাপতি  মো. কবির হোসেন গাজী, যুবসংহতী জেপির উপজেলা সহ-সভাপতি মো. আল আমীন, দুঃস্থ কল্যাণ সংস্থার উপদেষ্টা এম এ রব্বানী ফিরোজ, প্রশাসনিক কর্মকর্তা কাজী আতাহার হোসেন, স্থানীয় প্রবীণ সমাজসেবী মো. কালাম হাওলাদার, মো. বাবুল জোমাদ্দার,বিস্তারিত পড়ুন


খষে পড়ছে ঐতিহাসিক চুনাখোলা মসজিদের পোড়া মাটির কারুকাজ

সংস্কারের অভাবে খষে পড়ছে বাগেরহাটের ঐতিহাসিক চুনা খোলা মসজিদের পোড়া মাটির কারুকাজ। প্রাচীন ঐতিহ্য ও ঐতিহাসিক মসজিদের শহর বাগেরহাট। আর এই শহরে খানজাহান আমলের আরো বেশ কয়েকটি মসজিদ রয়েছে। যা ইতিহাসের পাতায় স্থান পেয়েছে। প্রাচীন পুরাকৃর্তীর এই নির্দশন যদিও প্রতœতত্ত্ব অধিদপ্তরের আওতাভুক্ত তবু কেন যেন এর রক্ষনাবেক্ষন হচ্ছে না। তদারকির অভাবে আর অযতœ অবহেলায় খষে পড়ছে পোড়া মাটির নয়নাভীরাম কারুকার্য্য খচিত প্রাচীন শৈল্পিকতা। প্রতিনিয়ত পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করছে স্থানী মুসল্লীরা। নামাজীদের পদচারনায় সরগম থাকলেও কর্তৃপক্ষে খেয়াল নাই ওই মজিদের দিকে। রক্ষনা-বেক্ষনের অভাবে হারাতে বসেছে তার জৌলুস। একদিন হয়তো বিলুপ্তিবিস্তারিত পড়ুন


ইলিশের প্রজনণ মৌসুমে ২২ দিন ইলিশ ধরা ও বিক্রি নিষিদ্ধ হচ্ছে

দেশের ২৭টি জেলার সব নদ-নদী, সমুদ্র উপকূল এবং মোহনায় এবছর ইলিশের প্রধান প্রজনণ মৌসুমটি নিরাপদ করতে আগামী মাসে ২২ দিন ইলিশ আহরণ, বিক্রির পাশাপাশি সরবরাহ, মজুদও নিষিদ্ধ করা হচ্ছে। এ বছর ৭ অক্টোবর থেকে ২৮ অক্টোবর পর্যন্ত ২২ দিন ইলিশের প্রধান প্রজনণ মৌসুমে মা ইলিশ সংরক্ষণের অংশ হিসেবেই এই নিষেধাজ্ঞা জারি করতে যাচ্ছে মৎস্য ও প্রাণি সম্পদ মন্ত্রণালয়। এই সময়ের মধ্যে ইলিশ আহরণের পাশাপাশি দেশব্যাপী বিপণন, ক্রয়-বিক্রয়, পরিবহন, মজুদ ও বিনিময় নিষিদ্ধ থাকবে। কোন ব্যক্তি নিষেধাজ্ঞা অমান্য করলে মৎস্য সংরক্ষণ আইনে কমপক্ষে এক বছর থেকে সর্বোচ্চ দুই বছরের সশ্রম কারাদন্ড,বিস্তারিত পড়ুন


সড়ক দূর্ঘটনায় নিহত পাইকগাছার আনসার সদস্য সিহাবের দাফন

গোপালগঞ্জে সড়ক দূর্ঘটনায় নিহত পাইকগাছার আনসার ব্যাটেলিয়ান সদস্য সিহাব উদ্দীন (২৮) এর দাফন সম্পন্ন হয়েছে। বুধবার সকাল ৯ টায় জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। নিহত সিহাব পাইকগাছা উপজেলার রাড়–লী গ্রামের লোকমান গাজীর ছেলে। সে ঢাকায় আনসার ব্যাটেলিয়ানে কর্মরত ছিল। ঘটনার দিন মঙ্গলবার দুপুরে মটর সাইকেল যোগে বাড়ি থেকে ঢাকায় যাওয়ার পথে পথিমধ্যে গোপালগঞ্জের বিজয়পাশা বাজার সংলগ্ন বাসষ্ট্যান্ডের পৌছালে ট্রাক চাপায় সে নিহত হয়। বুধবার সকালে তার মৃতদেহ এলাকায় পৌছালে উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তাসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও আনসার সদস্যরা সিহাবের বাড়ীতে গিয়ে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানান।


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial