প্রধান সূচি

স্বরূপকাঠীতে চোলাই মদসহ সন্ত্রাসী নয়ন গাজী গ্রেফতার

স্বরূপকাঠী উপজেলার সমেদয়কাঠির আলোচিত সন্ত্রাসী ও একাধিক মামলার আসামী নয়ন গাজি এবং তার দুই সহযোগী মিজানুর রহমান ও আলম হাওলাদারকে ৬ লিটার চোলাই মদসহ গ্রেফতার করেছে পুলিশ। বুধবার বিকেলে গোপন সূত্রে খবর পেয়ে উপজেলার সমুদয়কাঠী ইউনিয়নের মৈশানি গ্রামের জামাল গাজীর ঘর থেকে তাদেরকে আটক করা হয়।
স্বরূপকাঠী থানার এস আই সঞ্জিব কুমার পাহললান বলেন, গোপন সূত্রে খবর পেয়ে মৈশানি গ্রামের জামাল গাজীর বাড়ী থেকে চোলাই মদসহ তাদেরকে গ্রেফতার করা হয়। এসময় মদ তৈরীর আনুমানিক প্রায় পাঁচ-ছয় লিটারের মত কাঁচামাল এবং আধা লিটার চোলাই মদ পাওয়া যায়। গ্রেফতারকৃত নয়ন গাজী এলাকার একজন চিহিৃত সন্ত্রাসী।
গ্রেফতারকৃত সন্ত্রাসী নয়ন গাজী প্রায় দেড় বছর পূর্বে উপজেলার মৈশানী বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের এক সহকারী শিক্ষকের কাছ থেকে মোটা অঙ্কের চাঁদা দাবী করেছিল। চাঁদা দিতে আপত্তি জানালে শিক্ষক বিধান চন্দ্র সরকারকে বিবস্ত্র করে একটি ঘরে আটক রেখে দিনভর অমানুষিক শারীরিক নির্যাতন করেছিল। চিহ্নিত সন্ত্রাসী নয়ন গাজীর ভয়ে ওই এলাকার কেউ মুখ খুলতে সাহস পাচ্ছিল না। পরে পুলিশ ওই ঘটনা জেনে সন্ত্রাসী নয়ন গাজীকে গ্রেফতার করে জেলে পাঠালে গোটা এলাকাজুড়ে স্বস্তি ফিরে আসছিল। বর্তমানে জেল থেকে বেড়িয়ে সন্ত্রাসী নয়ন এলাকায় আবারও সন্ত্রাসের রামরাজত্ব কায়েম করার পায়তারা চালাচ্ছে। এতে এলাকার সাধারণ মানুষ আবারো ভীত হয়ে পড়ছে বলে জানা গেছে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial