প্রধান সূচি

October, 2026

 

পিরোজপুর জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব হলেন এমদাদুল হক মাসুদ

পিরোজপুর জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সদস্য সচিব হিসেবে মনোনীত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল পিরোজপুর জেলা শাখার সদস্য সচিব মো. এমদাদুল হক মাসুদ। গত ২১ অক্টোবর জাতীয় ক্রীড়া পরিষদ এ কমিটির অনুমোদন দেয়।জাতীয় ক্রীড়া পরিষদের নির্বাহী পরিচালক মো. দৌলতুজ্জামান খান, এনডিসির স্বাক্ষরিত এক পত্রে এ অনুমোদনের কথা জানানো হয়।পত্রে উল্লেখ করা হয়, জাতীয় ক্রীড়া পরিষদ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট বিধান অনুসরণ করে পিরোজপুর জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। অনুমোদিত কমিটিতে জেলা প্রশাসককে সভাপতি করা হয়েছে। এছাড়া পুলিশ সুপার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক, জেলা ক্রীড়াবিস্তারিত পড়ুন


ভান্ডারিয়ায় শিশু শিক্ষার্থীকে ধর্ষনের অভিযোগে মামলা

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলায় ৬ বছর বয়সী এক শিশু শিক্ষার্থীকে যৌন নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। গুরুতর অসুস্থ ও ভীতসন্ত্রস্ত অবস্থায় ওই ছাত্রীকে পিরোজপুর জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।এ ঘটনায় বৃহস্পতিবার রাতে শিশুটির পরিবারের পক্ষ থেকে ভান্ডারিয়া থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।জানা গেছে, গত ১৯ অক্টোবর দুপুরে উপজেলার তেলিখালী ইউনিয়নে নদীর পাড়ে এ ঘটনা ঘটে বলে ভুক্তভোগী পরিবার সূত্রে জানা গেছে। এ ঘটনায় একই গ্রামের ৫৫ বছর বয়সী করিম শিকদার নামে এক ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ এনেছেন স্বজনরা। ভুক্তভোগী শিশুটি স্থানীয় ২৯ নম্বর দক্ষিণ তেলিখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী।‎পরিবার ওবিস্তারিত পড়ুন


কাউখালীতে মা ইলিশ রক্ষায় অভিযান : ৭ হাজার মিটার সুতার জাল জব্দ

পিরোজপুরের কাউখালীতে মা ইলিশ রক্ষায় কচাঁ নদীতে অভিযান চালিয়ে ৭ হাজার মিটার সুতার জাল জব্দ করেছে উপজেলা মৎস্য বিভাগ ও নৌ পুলিশ । পরে জব্দ করা এসব জাল পুড়িয়ে ধ্বংস করা হয়।বৃহস্পতিবার দুপুরে কচাঁ নদীসহ উপজেলার বিভিন্ন নদীতে জেলা মৎস্য কর্মকর্তা সঞ্জীব সান্নামত নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় কাউখালী উপজেলা মৎস্য কর্মকর্তা হাফিজুর রহমান ও নৌ পুলিশের একটি দল উপস্থিত ছিল।উপজেলা মৎস্য বিভাগ সূত্রে জানা গেছে, মা ইলিশের নির্বিঘ্ন প্রজনন নিশ্চিত করতে সরকার ২২ দিনের জন্য ইলিশ আহরণে নিষেধাজ্ঞা জারি করেছে। আগামী ২৯ অক্টোবর পর্যন্ত এ নিষেধাজ্ঞাবিস্তারিত পড়ুন


চোখের জলে দেবী দুর্গাকে বিদায়

পূজা-অর্চনা, নাচ-গান আর ঢাকের বাদ্যে শারদীয় দুর্গোৎসব উদযাপনের পর চোখের জলে দেবী দুর্গাকে বিদায় জানিয়েছেন সনাতন ধর্মাবলম্বীরা। বুধবার বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হয়েছে ৫ দিনের শারদীয় দুর্গোৎসবের আনুষ্ঠানিকতা। আগামী বছর আবারও দেবী দুর্গার আগমনের প্রত্যাশায় বিদায়বেলায় আবেগাপ্লুত হয়ে পড়েন ভক্তরা।বুধবার রাত ৯টার পর পিরোজপুর শহরের দামোদর খালে শুরু হয় প্রতিমা বিসর্জন। শহরও আশপাশের বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন যানবাহনে করে প্রতিমা নিয়ে আসেন ভক্তরা। একে একে প্রতিমা বিসর্জন দেওয়া হয় দামোদর ব্রীজ সংলগ্ন খালের জলে।


পিরোজপুরে বৃদ্ধকে মারধরের মামলায় সাবেক ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

পিরোজপুর সদর উপজেলার দুর্গাপুর ইউনিয়নে মো. ছালাম শেখ (৬১) নামে এক বৃদ্ধকে মারধরের অভিযোগে করা মামলায় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান মো. নোমান হোসেন মৃধাকে গ্রেপ্তার করেছে পুলিশ।বুধবার দুপুরে তাকে গ্রেফতারের পরে আইনী প্রক্রিয়া শেষে বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।আহত ছালাম শেখ বর্তমানে পিরোজপুর জেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২০ অক্টোবর রাত ৯টার দিকে দুর্গাপুর ইউনিয়ন পরিষদের পশ্চিম পাশের একটি পাঁকা সড়কে মো. ছালাম শেখকে মারধরের ঘটনা ঘটে। এসময় বাড়ি ফেরার পথে কয়েকজনের সঙ্গে ছালাম শেখের কথা-কাটাকাটি হয়।বিস্তারিত পড়ুন


পিরোজপুরের ভান্ডারিয়ায় বন বিভাগের ১৩টি গাছ বিক্রি ও কাটার অভিযোগ : থানায় মামলা

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার ভিটাবাড়ীয়া ইউনিয়নের উত্তর ভিটাবাড়ীয়া এলাকায় সরকারি রাস্তার পাশে থাকা বন বিভাগের ১৩টি গাছ অবৈধভাবে বিক্রি ও কেটে নেওয়ার চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভিটাবাড়ীয়া ইউনিয়ন পরিষদের সচিব আল মাসুদ বাদী হয়ে ভান্ডারিয়া থানায় একটি মামলা দায়ের করেছেন।স্থানীয় সূত্রে জানা গেছে, এলাকার মো. হাবিবুর রহমান ডাকুয়া, মো. বেলাল হোসেন আকন ও মো. হালিমসহ কয়েকজন মিলে সরকারি এসব গাছ আব্দুল আলিম নামে এক ব্যক্তির কাছে বিক্রি করেন। বুধবার গাছ ক্রেতা আব্দুল আলিম চারজন শ্রমিককে গাছ কাটতে পাঠায়। খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার ঘটনাস্থলে গিয়ে অভিযান পরিচালনা করেন।অভিযানকালে পুলিশ বেলায়েতবিস্তারিত পড়ুন


নাজিরপুরে ট্রলার ডুবি

নিখোঁজের তিনদিন পর গৃহবধূর মরদেহ উদ্ধার

পিরোজপুরের নাজিরপুরে কালীগঙ্গা নদীতে ট্রলার ডুবি ঘটনায় নদীতে তলিয়ে গিয়ে নিখোঁজের তিনদিন পর রিনা বেপারী (৩৯) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়েছে।বুধবার সকাল ৯টার দিকে উপজেলার শ্রীরামকাঠী ইউনিয়নের মধুরাবাদ এলাকায় নদীতে ভেসে ওঠা মরদেহটি উদ্ধার করে পুলিশ ও ফায়ার সার্ভিস। পরে পরিবারের সদস্যরা তার পরিচয় শনাক্ত করেন।রিনা বেপারী জেলার নেছারাবাদ উপজেলার গুয়ারেখা ইউনিয়নের ভরতকাঠী গ্রামের শংকর বেপারীর স্ত্রী।গত ১৯ অক্টোবর রাতে পিরোজপুরের নাজিরপুর উপজেলার শ্রীরামকাঠী-ভরতকাঠী ফেরিঘাট এলাকায় যাত্রী ও মোটর সাইকেল বোঝাই একটি ট্রলার ডুবে যায়। এতে গৃহবধূ রিনা বেপারী ও তার ৯ বছরের মেয়ে আদ্রিতা বেপারী নিখোঁজ হয়।বিস্তারিত পড়ুন


প্রতিমন্ত্রী সোহেল মনজুরের ঘটনাস্থল পরিদর্শন

নাজিরপুরে ট্রলার ডুবি : শিশু’র মরদেহ উদ্ধার, মা নিখোঁজ

পিরোজপুরের নাজিরপুর ও নেছারাবাদ উপজেলার সীমান্তবর্তী কালিগঙ্গা নদীতে অতিরিক্ত যাত্রী ও মোটর সাইকেল বহনের কারণে একটি ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। দুর্ঘটনায় এক শিশু প্রাণ হারিয়েছে এবং তার মা এখনও নিখোঁজ রয়েছেন।মঙ্গলবার বেলা ১২টার দিকে দুর্ঘটনাকবলিত নাজিরপুরের শ্রীরামকাঠী ও নেছারাবাদের ভরতকাটী খেয়া ঘাট এলাকা সরেজমিনে পরিদর্শন করেন পিরোজপুর-২ আসনের সংসদ সদস্য এবং গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মেদ সোহেল মনজুর।জানা যায়, সোমবার রাত ৯টার দিকে শ্রীরামকাঠী-ভরতকাঠী ফেরিঘাট এলাকায় অতিরিক্ত যাত্রী ও মোটর সাইকেল নিয়ে কালিগঙ্গা নদী পার হওয়ার সময় ট্রলারটি ডুবে যায়। এতে জেলার নেছারাবাদ (স্বরূপকাঠী) উপজেলার গুয়ারেখা ইউনিয়নের ভরতকাঠী গ্রামের শংকরবিস্তারিত পড়ুন


কাউখালীতে ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

পিরোজপুরের কাউখালীতে স্বপন দেবনাথ (৪৫) নামে এক ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।মঙ্গলবার দুপুরে উপজেলার কেন্দ্রীয় শ্মশানঘাটের পাশের একটি রেইনট্রি গাছ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।নিহত স্বপন দেবনাথ কাউখালী উত্তর বাজারের ‘শ্রুতি’ নামের একটি টেইলারিং শপের মালিক ছিলেন। তিনি কাঠালিয়া উপজেলার আমুয়া ইউনিয়নের ছোনাউটা গ্রামের কার্তিক দেবনাথের ছেলে।স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুরে কেন্দ্রীয় শ্মশানঘাট এলাকায় একটি গাছের সঙ্গে গলায় রশি প্যাঁচানো অবস্থায় স্বপন দেবনাথের মরদেহ দেখতে পান স্থানীয় লোকজন। পরে তারা কাউখালী থানা পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়েবিস্তারিত পড়ুন


আলমগীর হোসেনের সুস্থতা কামনায় পিরোজপুরে মুক্তিযোদ্ধা সংসদের দোয়া মাহফিল

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও পিরোজপুর জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেনের আশু রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার সকালে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, পিরোজপুর জেলা ইউনিট কমান্ডের উদ্যোগে এ দোয়া ও আলোচনা সভার আয়োজন করা হয়।অনুষ্ঠানে সংক্ষিপ্ত আলোচনা করেন, বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম বাতেন, বীর মুক্তিযোদ্ধা সামশুদ্দোহা মিলন ও বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক সেন্টু। মুক্তিযোদ্ধা মো. মির্জা জহিরুল হকের সঞ্চালনায় অনুষ্ঠানে বিভিন্ন উপজেলা থেকে আগত বীর মুক্তিযোদ্ধা ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।আলোচনা সভায় বক্তারা অধ্যক্ষ আলমগীর হোসেনের রাজনৈতিক ও সামাজিক অবদানের কথা স্মরণ করেনবিস্তারিত পড়ুন


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial