প্রধান সূচি

October, 2026

 

এইচএসসিতে সেরা পিরোজপুর জেলা

এইচএসসি পরীক্ষায় বরিশাল শিক্ষা বোর্ডের আওতাধীন ৬ জেলার মধ্যে সবচেয়ে বেশী পাশ করেছে পিরোজপুরে। জেলায় পাসের হার ৫১ দশমিক ৫৫। এ হিসেবে বোর্ডের পাসের হারে শীর্ষ পিরোজপুর জেলা। দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে রয়েছে যথাক্রমে বরিশাল ও বরগুনা জেলা। পিরোজপুর জেলায় ৪৭টি কলেজ ৬ হাজার ৭৮২ জন পরীক্ষা দিয়ে পাস করেছে ৩ হাজার ৪৯৬ জন। জিপিএ- ৫ পেয়েছে ৬৬ জন শিক্ষার্থী। ১০৭টি কলেজ থেকে ২০ হাজার ৯২৯ জন পরীক্ষা দিয়েছিলো বরিশাল জেলায়। পাস করেছে ১০ হাজার ৪৫৩ জন। পাসের হার ৪৯ দশমিক ৯৫। এ জেলায় ৬২২ জন পরীক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। তৃতীয়বিস্তারিত পড়ুন


পিরোজপুরের নেছারাবাদ উপজেলা যুবদল

দেড় যুগের বেশী ধরে চলছে আহ্বায়ক কমিটি : আহবায়ক মারা গেছেন ৩ বছর আগে

কমিটির আহ্বায়ক মারা গেছেন তিন বছর আগে, যুগ্ম আহ্বায়কদের কেউ চলে গেছেন বিএনপিতে, কেউ জাতীয় পার্টিতে, আবার কেউ রাজনৈতিক পটপরিবর্তনে হারিয়েছেন যুবদলের সঙ্গে সম্পৃক্ততা। অথচ সেই পুরোনো আহ্বায়ক কমিটি দিয়েই চলছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের নেছারাবাদ উপজেলা শাখার সাংগঠনিক কার্যক্রম।২০১০ সালে ৪১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠনের পর পেরিয়ে গেছে প্রায় ১৬ বছর। এত দীর্ঘ সময়েও আলোর মুখ দেখেনি পূর্ণাঙ্গ কমিটি। ফলে নেতৃত্ব সংকট, সমন্বয়হীনতা ও সাংগঠনিক স্থবিরতায় অনেকটাই ঝিমিয়ে পড়েছে একসময়ের সক্রিয় এই সংগঠন।দীর্ঘদিন ধরে নতুন কমিটি না হওয়ায় তৃণমূল নেতাকর্মীদের মধ্যে বাড়ছে হতাশা। নতুন নেতৃত্ব তৈরি হচ্ছে না, মূল্যায়ন হচ্ছেবিস্তারিত পড়ুন


মুক্তিযোদ্ধা মানিক পশারীর গার্ড অব অনার ও দাফনে বাধাদান : দায়ীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়ার দাবি

বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর গার্ড অব অনার ও দাফনে বাধা দেওয়ার ঘটনায় ফুঁসে উঠছে পিরোজপুরের বীর মুক্তিযোদ্ধারা। তাঁরা ঘটনার ক্ষোভ ও প্রতিবাদ জানিয়ে সুষ্ঠু তদন্ত এবং দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।শনিবার সকাল ১১টায় পিরোজপুর শহরের শহীদ ওমর ফারুক সড়কে জেলা মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে আয়োজিত এক প্রতিবাদ সভায় এসব দাবি জানানো হয়।জেলা মুক্তিযোদ্ধা সংসদ ও মুক্তিযুদ্ধের প্রজন্মের ব্যানারে এ প্রতিবাদ সভার আয়োজন করা হয়।জেলা মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে মুক্তিযুদ্ধকালীন ক্যাম্প কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ওবায়দুল কবির বাদলের সভাপতিত্বে এবং বীর মুক্তিযোদ্ধা মো. ফজলুল হক সেন্টু’র সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, মুক্তিযুদ্ধকালীনবিস্তারিত পড়ুন


কাউখালীতে ফুটপাত দখলমুক্ত করতে অভিযান : জরিমানা

পিরোজপুরের কাউখালীতে ফুটপাত অবৈধ দখলমুক্ত ও পরিচ্ছন্নতা বজায় রাখতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। এ সময় ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনার দায়ে চারজনকে মোট ৬ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।শুক্রবার কাউখালী দক্ষিণ বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে ফুটপাত অবৈধভাবে দখল করে ব্যবসা পরিচালনাকারীদের সতর্ক করা হয়। পাশাপাশি পথচারীদের নির্বিঘ্নে চলাচল নিশ্চিত করতে ফুটপাত দখলমুক্ত রাখা এবং পরিচ্ছন্নতা বজায় রাখতে ব্যবসায়ীদের সচেতন করা হয়।অভিযানে সড়ক পরিবহন আইন, ২০১৮-এর ৪৯ (১) (ট) ধারায় তিনজনকে মোট ৬ হাজার টাকা এবং স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯-এর ৩৮বিস্তারিত পড়ুন


নাজিরপুরে বিআরডিবি’র আয়োজনে কিশোরীদের সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা

পিরোজপুরের নাজিরপুর উপজেলায় মাধ্যমিক পর্যায়ের ছাত্রীদের নিয়ে গঠিত কিশোরী সংঘের সদস্যদের নিয়ে বাল্যবিবাহ ও ইভটিজিং রোধকল্পে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) এর আয়োজনে সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার উপজেলার হাজী আব্দুল গনি মাধ্যমিক বিদ্যালয়ে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুরের জেলা প্রশাসক মো. গোলাম রব্বানী।বিশেষ অতিথি ছিলেন বিআরডিবি’র পিরোজপুর উপ-পরিচালক নাজমুল আনোয়ার। সভাপতিত্ব করেন নাজিরপুর উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া শাহনাজ তমা।অনুষ্ঠানে নাজিরপুর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. আহসান হাবীব, নাজিরপুর থানার ওসি (তদন্ত) আব্দুল হালিম, হাজী আব্দুল গনি মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষক মো. নজরুলবিস্তারিত পড়ুন


মানিক পশারীর গার্ড অফ অনার ও দাফনে বাধা দেওয়ার প্রতিবাদে মুক্তিযোদ্ধাদের মানববন্ধন

পিরোজপুরে বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর গার্ড অফ অনার ও দাফনে বাধা দেওয়ার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ এর পিরোজপুর সদর কমান্ড ইউনিট।বৃহস্পতিবার সকাল ১১টায় পিরোজপুর শহরের উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের সামনে এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।মানববন্ধনে বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর মৃত্যুর পর গার্ড অফ অনার ও তার লাশ দাফনে বাধা দেওয়ার প্রতিবাদ জানিয়ে বক্তব্য দেন, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের পিরোজপুর জেলা ইউনিট কমান্ডের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আহমেদ শহীদুল হক চান, জেলা ইউনিট কমান্ড আহবায়ক কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক সরদার, বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মবিস্তারিত পড়ুন


পিরোজপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন

‘নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’ এই শ্লোগানকে সামনে রেখে এবং সড়ক দুর্ঘটনা প্রতিরোধ ও ট্রাফিক আইন মেনে চলার আহ্বানের মধ্য দিয়ে পিরোজপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৬ পালিত হয়েছে।বুধবার জেলা প্রশাসন ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) পিরোজপুর সার্কেলের যৌথ আয়োজনে রোড-শো, সচেতনতামূলক কর্মসূচি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।বুধবার সকাল সাড়ে ১০টায় পিরোজপুর সার্কিট হাউসের সামনে বেলুন ও ফেস্টুন উড়িয়ে কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. গোলাম রব্বানী। পরে রোড -শোটি জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়। সেখানে শহীদ আব্দুর রাজ্জাক-সাইফ মিজান স্মৃতি সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।জেলা প্রশাসকবিস্তারিত পড়ুন


পিরোজপুরে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালি ও সমাবেশ

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পিরোজপুরে র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার বিকেলে পিরোজপুর জেলা স্টেডিয়াম থেকে র‌্যালিটি শুরু হয়। পরে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পোস্ট অফিস সড়কে জেলা বিএনপির কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।জেলা যুবদলের আহ্বায়ক মারুফ হাসানের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও দি পিরোজপুর চেম্বার অব কমার্সের সভাপতি গাজী ওয়াহিদুজ্জামান লাভলু।জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক তানজিদ হাসান শাওন ও সালমান জাকিরের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন জেলা যুবদলের সদস্য সচিব এমদাদুল হক মাসুদ।এ সময় পিরোজপুর জেলা, পৌরসভা ওবিস্তারিত পড়ুন


পিরোজপুরের নেছারাবাদে মন্দিরের জমি দখল জামায়াত নেতার : উদ্ধারে সনাতন ধর্মাবলম্বীদের সংবাদ সম্মেলন

পিরোজপুরের নেছারাবাদ (স্বরূপকাঠী) উপজেলায় সার্বজনীন শীতলা মন্দিরের কাজে ব্যবহৃত ৪২ শতক জমি জমি উদ্ধারে নিরপেক্ষ তদন্ত, আইনগত ব্যবস্থা গ্রহণ এবং স্থানীয় সনাতন ধর্মাবলম্বীদের নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন মন্দিরের নেতৃবৃন্দ ও এলাকাবাসী।মঙ্গলবার উপজেলার সমুদয়কাঠি গ্রামে আয়োজিত সংবাদ সম্মেলনে জমিটির মালিকানা ও দখল নিয়ে বিস্তারিত অভিযোগ তুলে ধরেন তারা।সংবাদ সম্মেলনে উপজেলার সমুদয়কাঠী ইউনিয়নের দক্ষিণপাড়া সার্বজনীন শ্রী শ্রী শীতলা মন্দিরের সভাপতি মনোজ বিশ্বাস লিখিত বক্তব্যে বলেন, সমুদয়কাঠি গ্রামের দক্ষিণপাড়া এলাকায় মন্দিরের কাজে ব্যবহৃত ৪২ শতক জমি রয়েছে। জমিটির দাগ নম্বর ৯৫২ এবং খতিয়ান নম্বর ১৩০। কয়েক দশক ধরে ওই জমিতেবিস্তারিত পড়ুন


সংরক্ষিত নারী আসনের এমপি হচ্ছেন পিরোজপুরের এলিজা জামান

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র মনোনীত হয়ে জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের এমপি হতে যাচ্ছেন পিরোজপুর জেলা বিএনপির আহবায়ক কমিটির যুগ্ম আহবায়ক এলিজা জামান।বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টির পদত্যাগের কারনে শূন্য ঘোষিত ৩২৩ মহিলা-২৩ আসনের সংরক্ষিত নারী আসনের উপ-নির্বাচনে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপির প্রার্থী এলিজা জামান। কেন্দ্রীয় বিএনপির সিদ্ধান্তে তাকে দলীয় প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়া হয়।বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাড: রহুল কবির রিজভী স্বাক্ষরিত এক পত্রে এলিজা জামানকে বিএনপির ও জোটের প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়া হয়।এলিজা জামান বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও পিরোজপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক।বিস্তারিত পড়ুন


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial