Wednesday, October 28th, 2026
পিরোজপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন
‘নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’ এই শ্লোগানকে সামনে রেখে এবং সড়ক দুর্ঘটনা প্রতিরোধ ও ট্রাফিক আইন মেনে চলার আহ্বানের মধ্য দিয়ে পিরোজপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৬ পালিত হয়েছে।বুধবার জেলা প্রশাসন ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) পিরোজপুর সার্কেলের যৌথ আয়োজনে রোড-শো, সচেতনতামূলক কর্মসূচি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।বুধবার সকাল সাড়ে ১০টায় পিরোজপুর সার্কিট হাউসের সামনে বেলুন ও ফেস্টুন উড়িয়ে কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. গোলাম রব্বানী। পরে রোড -শোটি জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়। সেখানে শহীদ আব্দুর রাজ্জাক-সাইফ মিজান স্মৃতি সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।জেলা প্রশাসকবিস্তারিত পড়ুন
