Sunday, October 25th, 2026
পিরোজপুর জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব হলেন এমদাদুল হক মাসুদ
পিরোজপুর জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সদস্য সচিব হিসেবে মনোনীত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল পিরোজপুর জেলা শাখার সদস্য সচিব মো. এমদাদুল হক মাসুদ। গত ২১ অক্টোবর জাতীয় ক্রীড়া পরিষদ এ কমিটির অনুমোদন দেয়।জাতীয় ক্রীড়া পরিষদের নির্বাহী পরিচালক মো. দৌলতুজ্জামান খান, এনডিসির স্বাক্ষরিত এক পত্রে এ অনুমোদনের কথা জানানো হয়।পত্রে উল্লেখ করা হয়, জাতীয় ক্রীড়া পরিষদ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট বিধান অনুসরণ করে পিরোজপুর জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। অনুমোদিত কমিটিতে জেলা প্রশাসককে সভাপতি করা হয়েছে। এছাড়া পুলিশ সুপার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক, জেলা ক্রীড়াবিস্তারিত পড়ুন
