প্রধান সূচি

ভান্ডারিয়ায় ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

পিরোজপুরের ভান্ডারিয়ায় অভিযান চালিয়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ|
রবিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ভান্ডারিয়া থানার পুলিশ অভিযান চালিয়ে ভান্ডারিয়া পৌরসভার ৪ ন¤^র ওয়ার্ডের জামিরতলা ঢালাই ব্রিজ এলাকা থেকে তাদের গ্রেফতার করে|
গ্রেফতারকৃতরা হলেন- বরগুনা জেলার বামনা উপজেলার মেরাজোয়াখালী গ্রামের জাফর শিকদারের ছেলে সাগর শিকদার নুরু (৩৮) এবং একই উপজেলার চালিতা বুনিয়া গ্রামের মো. বজলুর রহমান মাতুব্বরের ছেলে শহিদুল ইসলাম (৪০)|
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তাদের আটক করে দেহ তল্লাশি করে ৯০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়| উদ্ধারকৃত মাদক জব্দ করা হয়েছে|
এ ঘটনায় তাদের বিরুদ্ধে ভান্ডারিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজুর প্রক্রিয়া চলছে|
ভান্ডারিয়া থানার ওসি দেওয়ান জগলুল হাসান জানান, মাদক নির্মূলে পুলিশের অভিযান অব্যাহত থাকবে|

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial