প্রধান সূচি

নদীতে বিষ দিয়ে মাছ ধরায় ৩ জেলেকে কারাদন্ড

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার পোনা নদীতে বিষ প্রয়োগ করে মাছ শিকারের সময় তিন জেলেকে হাতেনাতে আটক করেছে কোস্টগার্ড সদস্যরা। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে কারাদন্ড প্রদান করা হয়।
বৃহস্পতিবার সকাল ৬টার দিকে ভিটাবাড়িয়া ইউনিয়নের উত্তর শিয়ালকাঠী এলাকায় পোনা নদীতে এ ঘটনা ঘটে। আটককৃতরা হলো- উত্তর শিয়ালকাঠী গ্রামের হাফিজুল খান (৩৫), রফিকুল ইসলাম (৩৫) এবং কামলা খলিফা (৪৫)।
সকাল ১১টায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ভান্ডারিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উজ্জল হালদার। ভ্রাম্যমাণ আদালতে মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন ১৯৫০ এর ৩ (সি) ধারায় হাফিজুল খানকে এক মাসের কারাদন্ড ও ৫ শত টাকা জরিমানা এবং রফিকুল ইসলাম ও কামল খলিফাকে ১৫ দিন কারাদন্ড ও প্রতেককে ৫ শত টাকা করে জরিমানা করা হয়। এসময় উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সৈয়দ নজরুল ইসলাম উপস্থিত ছিলেন।
ভান্ডারিয়া কোস্টগার্ড কন্টিনজেন্ট কমান্ডার মো. রাজু আহম্মেদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পোনা নদীতে বিষ দিয়ে মাছ ধরার সময় তিনজনকে আটক করা হয়। তাদের কাছ থেকে দুটি নৌকা জব্দ করা হয়েছে। তবে এ সময় খালেক নামে একজন পালিয়ে যান।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial