প্রধান সূচি

এডভোকেট শহিদুল্লাহ খানের পিতা মান্নান খানের ইন্তেকাল

পিরোজপুরে এডভোকেট মো. শহিদুল্লাহ খান ও জেলা বাস মালিক সমিতির সহ-সভাপতি আব্দুস সালাম খানের পিতা আব্দুল মান্নান খান ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহে … রাজেউন)।
রবিবার সকাল ১১টায় পিরোজপুর জেলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ১১৫ বছর। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি ৩ ছেলে ও ৮ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
রবিবার আছরবাদ পিরোজপুর পুরাতন ঈদগাহ ময়দানে প্রথম জানাজা এবং মাগরিববাদ পিরোজপুর সদর উপজেলার আলহাজ্ব আসমত আলী খান ইসলামী কমপ্লেক্স প্রাঙ্গনে দ্বিতীয় জানাজা নামাজ শেষে গ্রামের বাড়ি তেজদাসকাঠী (পান্তাডুবি) পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial