প্রধান সূচি

পিরোজপুরে সবজির দাম চড়া : ঝাঁজ বেড়েছে পেঁয়াজের

পিরোজপুরে লাগামহীনভাবে বেড়ে চলছে সবজির দাম। সেই সাথে এক বেড়ে চলছে পেঁয়াজের ঝাঁজ। গত এক সপ্তাহের ব্যবধানে কেজি প্রতি পেঁয়াজের দাম বেড়েছে ২০ থেকে ২৫ টাকা। অন্যদিকে ৫০ টাকার কমে বাজারে কোন সবজি পাওয়া যায় না।
মাত্র এক সপ্তাহ আগে পিরোজপুর পৌর বাজারে খুচরা প্রতিকেজি পেঁয়াজ বিক্রি হতো ৫০ টাকায়। রবিবার বাজারে গিয়ে দেখা গেছে প্রতি কেজি পোঁজ বিক্রি হচ্ছে ৭০ টাকা থেকে ৭৫ টাকা করে।
হঠাৎ করে পেঁয়াজের দাম বৃদ্ধির বিষয়ে মুদি দোকানীরা জানান, বাজারে এতোদিন দেশী পেঁয়াজ বিক্রি হতো। ভারত থেকে দীর্ঘদিন কোন পেঁয়াজ আমদানী হয়নি। ফলে দেশী চাষী ও আড়ৎদারদে কাছে থাকা দেশী পেঁয়াজের মজুদও শেষ হয়ে আসছে। তাই দিন দিন পেঁয়াজের দাম বৃদ্ধি পাচ্ছে।
পিরোজপুর পৌর বাজারের মুদি মনোহরি ব্যবসায়ী অরুন দাস জানান, ভারতের কোন পেঁয়াজ আসছে না। বিগত কয়েক মাস ধরে বাজারে দেশীয়ভাবে উৎপাদিত পেঁয়াজ বিক্রি হতো। বর্তমানে মোকামেও বেশী পেঁয়াজের সরবরাহ কম।
এদিকে, পিরোজপুরের বাজারে শাপলা ও পেঁপে বাদে অন্য সকল সবজির দাম আকাশচুম্বি। ৫০ টাকার কেজির কমে কোন সবজি কেনা যায় না।
রবিবার পিরোজপুর শহরের পৌর কাঁচাবাজার ঘুরে দেখে গেছে, সকল প্রকার সবজির দাম চড়া। বাজারে প্রতিকেজি কাকরোল বিক্রি হচ্ছে ৮০ থেকে ১০০ টাকায়। ঝিঙ্গা প্রতিকেজি ৮০ টাকা, চিচিঙ্গা ৬০ টাকা, বরবটি ৬০ টাকা, ধুন্দল প্রতিকেজি ৫০ টাকা, মিষ্টিকুমার প্রতিকেজি ৫০ থেকে ৫৫ টাকা, কচুর মুখী প্রতিকেচি ৬০ টাকা, বেগুন প্রকার ভেদে প্রতিকেজি ৮০ থেকে ৯০ টাকা, করোলা প্রতিকেজি ৭০ টাকা, ঢেঁরশ ৬০ টাকা, বড় শষা প্রতিকেজি ৬০ থেকে ৭০ টাকা, লাউ সাইজ ভেদে ৮০ থেকে ১২০ টাকা, চালকুমড়া সাইজ ভেদে ৫০ থেকে ৮০ টাকা। কাঁচা মরিচের দামও উর্ধ্বগতি, প্রতি কেজি কাঁচা মরিচ বিক্রি হচ্ছে ২০০ টাকা করে।
তবে বাজারে বর্তমানে পেঁপে ও শাপলা এ দুটি সবজির দাম একটু কম আছে। তাও প্রতিকেজি পেঁপে বিক্রি হচ্ছে ৩০ টাকা করে। আর প্রতি আটি (মুটি) শাপলা বিক্রি হচ্ছে ২০ টাকা করে।
পৌরসভার ২নং ওয়ার্ডের শিকারপুর এলাকার বাসিন্দা স্টুডিও ব্যবসায়ী রঞ্জন মৃধা জানান, পিরোজপুরের সবজির বাজারে যেন আগুন লেগেছে। সব সবজির দামই বেশী। ৫০ টাকার নিঁেচ কোন সবজি কেনা যায় না।
শহরের সিআই পাড়া এলাকার বাসিন্দা রিক্সা চালক শাহীন সেখ বলেন, ‘বাজারে তরকারীর যে দাম তাতে আর আমাদের মতো গরীব লোকদের কিনে খাওয়ার উপায় নেই। কম দামের তরকারী হিসেবে শাপলাই এখন আমাদের ভরশা’।
সাংস্কৃতিক ব্যক্তি খালিদ আবু জানান, বর্তমানে বাজারে তরি-তরকারীর দাম বৃদ্ধি পেয়েছে। এছাড়া পিরোজপুরের পৌর কাঁচাবাজারে দীর্ঘদিন ধরে একটি সিন্ডিকেট রয়েছে। যার ফলে অন্যান্য স্থানের চেয়ে পিরোজপুর শহরে তরকারীর দাম সবসময়ই কিছুটা বেশী থাকে।
শহরের দামোদর ব্রীজ সংলগ্ন কাঁচামাল বিক্রেতা হারুন সেখ জানান, কয়েকদিন ধরে বৃষ্টির কারণে বাজারে তরকারীর আমদানী কম। তাই তরকারীর দাম কিছুটা বৃদ্ধি পেয়েছে।
এ বিষয়ে পিরোজপুর জেলা বাজার কর্মকর্তা আব্দুল মান্নান জানান, গত কয়েক দিনের অতিবৃষ্টির কারণে পিরোজপুরের বাজারে সবজির আমদানী কম হচ্ছে। পিরোজপুরের বাজারের খুলনা-যশোর অঞ্চল থেকে সবজির যোগান হতো। বর্তমানে বৃষ্টির কারণে খুলনা-যশোর এলাকার সবজির উৎপাদনস্থলে সবজির গাছ মারা যাওয়া ও ফলন কমে যাওয়ায় বাজারে সবজির সরবরাহ কমে গেছে। তাই বর্তমানে সবজির দাম একটু বেশী। তবে প্রতিদিন বাজার মনিটরিং করা হচ্ছে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial