Sunday, August 10th, 2025
পিরোজপুরে সবজির দাম চড়া : ঝাঁজ বেড়েছে পেঁয়াজের
পিরোজপুরে লাগামহীনভাবে বেড়ে চলছে সবজির দাম। সেই সাথে এক বেড়ে চলছে পেঁয়াজের ঝাঁজ। গত এক সপ্তাহের ব্যবধানে কেজি প্রতি পেঁয়াজের দাম বেড়েছে ২০ থেকে ২৫ টাকা। অন্যদিকে ৫০ টাকার কমে বাজারে কোন সবজি পাওয়া যায় না।মাত্র এক সপ্তাহ আগে পিরোজপুর পৌর বাজারে খুচরা প্রতিকেজি পেঁয়াজ বিক্রি হতো ৫০ টাকায়। রবিবার বাজারে গিয়ে দেখা গেছে প্রতি কেজি পোঁজ বিক্রি হচ্ছে ৭০ টাকা থেকে ৭৫ টাকা করে।হঠাৎ করে পেঁয়াজের দাম বৃদ্ধির বিষয়ে মুদি দোকানীরা জানান, বাজারে এতোদিন দেশী পেঁয়াজ বিক্রি হতো। ভারত থেকে দীর্ঘদিন কোন পেঁয়াজ আমদানী হয়নি। ফলে দেশী চাষী ওবিস্তারিত পড়ুন
এডভোকেট শহিদুল্লাহ খানের পিতা মান্নান খানের ইন্তেকাল
পিরোজপুরে এডভোকেট মো. শহিদুল্লাহ খান ও জেলা বাস মালিক সমিতির সহ-সভাপতি আব্দুস সালাম খানের পিতা আব্দুল মান্নান খান ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহে … রাজেউন)।রবিবার সকাল ১১টায় পিরোজপুর জেলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ১১৫ বছর। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি ৩ ছেলে ও ৮ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।রবিবার আছরবাদ পিরোজপুর পুরাতন ঈদগাহ ময়দানে প্রথম জানাজা এবং মাগরিববাদ পিরোজপুর সদর উপজেলার আলহাজ্ব আসমত আলী খান ইসলামী কমপ্লেক্স প্রাঙ্গনে দ্বিতীয় জানাজা নামাজ শেষে গ্রামের বাড়ি তেজদাসকাঠী (পান্তাডুবি) পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
সাংবাদিক তুহিন হত্যার বিচারের দাবিতে ভান্ডারিয়ায় মানববন্ধন
গাজীপুরের সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যাকারিদের বিচারের দাবিতে পিরোজপুরের ভান্ডারিয়ায় কলম বিরতি, মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে স্থানীয় প্রিন্ট ও ইলেক্টনিক মিডিয়ার সংবাদকর্মীরা।রবিবার বিকেলে ভান্ডারিয়া প্রেসক্লাবের উদ্যোগে শহরের রিজার্ভ পুকুর পাড় শহীদ মিনার সম্মূখ সড়কে ঘন্টব্যাপী অনুষ্ঠিত মানববন্ধনে ভান্ডারিয়ায় কর্মরত সাংবাদিকরা অংশ নেন।এসময় গাজীপুরের সাংবাদিক তুহিনকে জবাই করে হত্যার দৃষ্টান্তমূলক বিচারসহ দেশব্যাপী সাংবাদিক নিপীড়ন বন্ধ ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানানো হয়।ভান্ডারিয়া প্রেসক্লাবের সহ-সভাপতি এস. এম. রিয়াজ মাহামুদ মিঠুর সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম মিলন, সাংবাদিক এইচ. এম. জুয়েল, মো. সামসুল ইসলাম আমিরুল, মো. শাহজাহান,বিস্তারিত পড়ুন
স্বরূপকাঠীতে অর্ধকোটি টাকার আমানত হাতিয়ে নিয়ে টাকা ফেরত না দিয়ে উল্টো গ্রাহকদের বিরুদ্ধে মামলা দিয়ে হয়রানীর অভিযোগ
পিরোজপুরের নেছারাবাদে (স্বরূপকাঠী) নৃপেন মন্ডল নামে জনৈক এক ব্যক্তির বিরুদ্ধে সমিতি পরিচালকের পরিচয়ে অর্ধকোটি টাকার আমানত সংগ্রহ করে টাকা ফেরত না দিয়ে গ্রাহকের বিরুদ্ধে উল্টো মামলা করার অভিযোগ পাওয়া গেছে।উপজেলার গুয়ারেখা ইউনিয়নের গাজিয়া গ্রামের বেশ কিছু হতদরিদ্র, অবসরপ্রাপ্ত চাকরিজীবি লোকের কাছে এককালীন ও মাসিক আমানত আকারে ওই টাকা সংগ্রহ করা হয়েছে। ভুক্তভোগীরা তাদের সঞ্চয়কৃত অর্থ চাইতে গিয়ে উল্টো নৃপেন মন্ডলের দায়ের করা লুটের মামলায় হয়রানীর শিকার হচ্ছেন। কথিত সমিতি পরিচালক নৃপেন মন্ডলের মামলায় হয়রানী হয়ে তার বিরুদ্ধে সঠিক বিচারে দাবিতে ফুঁসে উঠছে এলাকাবাসী।অভিযোগে জানা গেছে, গুয়ারেখা ইউনিয়নের গাজীয়া গ্রামের মৃতবিস্তারিত পড়ুন
চাঁদাবাজীর মামলায় স্বরূপকাঠীতে উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়কসহ ৩ জন কারাগারে
পিরোজপুরের নেছারাবাদ (স্বরূপকাঠী) উপজেলায় স্কুল শিক্ষকের দায়ের করা একটি চাঁদাবাজি মামলায় নেছারাবাদ উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক মো. ইমরান খন্দকারসহ ৩ জনকে কারাগারে পাঠিয়েছে পিরোজপুর আদালত।রবিবার দুপুরে আসামীরা পিরোজপুর জামিনের জন্য আবেদন করে আদালতে হাজির হলে আদালতের বিচারক পিরোজপুর জেলা ও দায়রা জজ তাদের জামিন না’মঞ্জুর করে কারাগারে প্রেরণ করেন। কারাগারে যাওয়া অন্যরা হলেন- মো. ইকরাম খন্দকার এবং আওয়ামী লীগ কর্মী শেখ রাহাত হেসেন (রাসেল)।গত ১৮ জুন কুহুদাসকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মো. গোলাম কিবরিয়া বাদী হয়ে তাদের বিরুদ্ধে চাঁদাবাজীর মামলাটি করেন।মামলার এজাহার সূত্রে জানা গেছে, আসামীরা এলাকার চিহ্নিত চাঁদাবাজ।বিস্তারিত পড়ুন
পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পিবিপ্রবি)-এ ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন রবিবার সকাল সাড়ে ১০টায় সামাজিক উন্নয়ন সংস্থা ‘ডাক দিয়ে যাই’ এর পিরোজপুরস্থ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে।বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. শহীদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত ওরিয়েন্টেশনে প্রধান অতিথি ছিলেন গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর।অনুষ্ঠানের শুরুতে জুলাই গণঅভ্যুত্থানে নিহত ছাত্র-জনতার মৃত্যুতে শোক প্রকাশ এবং তাদের স্মরণে দাঁড়িয়ে নীরবতা পালন করা হয়। পরে পিবিপ্রবির বিজ্ঞান অনুষদের ডিন ড. আকতার হোসেন বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে নবীন শিক্ষার্থীদের শুভেচ্ছা ও স্বাগত জানান।প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখরবিস্তারিত পড়ুন
খাদ্য নিরাপত্তার পাশাপাশি নিরাপদ খাদ্য নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা
মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, শুধু খাদ্য নিরাপত্তা নয়, খাদ্য নিরাপদ কিনা তা নিশ্চিত করাও জরুরি। প্রাণিসম্পদ খাতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের আহ্বান জানিয়ে তিনি বলেন, খামারিদের প্রশিক্ষণের মাধ্যমে খাদ্য নিরাপত্তার পাশাপাশি নিরাপদ আমিষ উৎপাদনে গুরুত্ব দিতে হবে।রবিবার সকালে প্রাণিসম্পদ অধিদপ্তরের আওতাধীন প্রাণিসম্পদ ও দুগ্ধ উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) এর উদ্যোগে বরিশালের হোটেল গ্র্যান্ড পার্কের কনফারেন্স হলে ‘বিভাগীয় অগ্রগতি পর্যালোচনা’ শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।রোগ প্রতিরোধের ওপর জোর দিয়ে মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা বলেন, হাসপাতাল বাড়িয়ে কোনো লাভ নেই, যদি আমরা খাদ্য নিরাপদ রাখতে না পারি। নিরাপদবিস্তারিত পড়ুন
মাদক ও চাঁদাবাজির অভিযোগ
নেছারাবাদ উপজেলা স্বেচ্ছাসেবক দলের নেতা বহিস্কার
পিরোজপুরের নেছারাবাদ (স্বরূপকাঠী) উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য মো. শাকিল শিকদারকে দল থেকে বহিস্কার করা হয়েছে। দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকান্ডে জড়িত থাকার সু-স্পষ্ট অভিযোগের ভিত্তিতে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল নেছারাবাদ উপজেলা শাখার সদস্যপদ থেকে তাকে বহিস্কার করা হয়।মাদক, চাদাবাজিসহ এলাকায় নানা অপকর্মের অভিযোগে শাকিল সিকদারকে বহিস্কার করা হয়েছে বলে দলের একটি সূত্র জানিয়েছেনশনিবার রাতে পিরোজপুর স্বেচ্ছাসেবক দলের দলীয় প্যাডে জেলা স্বেচ্ছাসেবক দলের দায়িত্বপ্রাপ্ত দপ্তরের যুগ্ম আহবায়ক মো. তরিকুল ইসলাম রনির স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।বিজ্ঞপ্তিতে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল নেছারাবাদ উপজেলা শাখার সদস্য মো. শাকিল শিকদারকে দলেরবিস্তারিত পড়ুন
